৫ বছর বাদে ৮ জুলাই রাশিয়া সফরে যাচ্ছেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৃতীয়বার ক্ষমতায় ফেরার পরে ফের বিদেশ ভ্রমণে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই জি-৭ সম্মেলনে যোগ দিতে উড়ে গিয়েছিলেন ইতালিতে। আর এবার যাচ্ছেন রাশিয়া সফরে। শুধু রাশিয়াতেই নন, এবারের সফরে অস্ট্রিয়াতেও যাচ্ছেন মোদি।

আগামী ৮-৯ জুলাই মস্কোয় বসতে চলেছে ইন্দো-রুশ বার্ষিক সহযোগিতা সম্মেলন। ওই সম্মেলনে অংশ নিতেই পাঁচ বছর বাদে রাশিয়ায় পা রাখছেন মোদি। সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত থাকবেন। মূলত দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও অন্যান্য সহযোগিতা নিয়েই সম্মেলনে আলোচনা হবে। ২০২১ সালের ৬ ডিসেম্বর ২১তম সম্মেলন বসেছিল নয়াদিল্লিতে। ওই সম্মেলনে যোগ দিতে দিল্লি এসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উল্লেখ্য, পাঁচ বছর বাদে ফের রাশিয়ার মাটিতে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯ সালে অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে শেষ বার রাশিয়ায় গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রুশ সফর শেষে অস্ট্রিয়ায় যাবেন মোদি। দীর্ঘ ৪১ বছর বাদে ভারতের কোনও প্রধানমন্ত্রী দেশটিতে পা রাখছেন। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি অস্ট্রিয়া সফরে গিয়েছিলেন।

১ সেপ্টেম্বর থেকে টাকার বৃষ্টি! লাভ যোগে সৌভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

কবে জন্মাষ্টমী? ঠিক কখন হবে ভগবান কৃষ্ণের পুজো, রইল সম্পূর্ণ নির্ঘণ্ট

সাফল্য নাকি বাধা? আপনার ভাগ্যে কী লেখা রয়েছে, জানুন রবিবারের রাশিফল

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর