চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউক্রেন পরিস্থিতি নিয়ে বিসদ আলোচনায় পঞ্চম বৈঠক মোদির

নিজস্ব প্রতিনিধিঃ ইউক্রেন পরিস্থিতি নিয়ে বিসদ আলোচনা করতে এবং সেখানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ‘মিশন গঙ্গা’ নামে যে নতুন মিশন শুরু হয়েছে সেই বিষয়ে বিসদে জানতে পঞ্চমবার বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার ইউক্রেনে আটকা পড়া ভারতীয় নাগরিকদের যাদের মধ্যে অধিকাংশই পড়ুয়া তাঁদের নিরাপদে সরিয়ে নেওয়ার আসার যে প্রচেষ্টা চালাচ্ছে সরকার তার পর্যালোচনা করার জন্যই একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেছেন।

এই বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল, পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল এবং আরও সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এই মুহূর্তে ‘মিশন গঙ্গা’ অভিযানটি পরিচালনা করছেন। উল্লেখ্য,  রাশিয়া এবং ইউক্রেনের মধ্যেকার সংঘাত আজ অর্থাৎ শুক্রবার নবম দিনে পা দিল। এর মধ্যেই ইউক্রনের রাজধানী কিয়েভসহ একাধিক গুরুত্বপূর্ণ শহর দখল করেছে রুশ সেনা। অন্যদিকে ইউক্রেনের এই যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই দেশে আটকে রয়েছেন প্রায় ২০ হাজার ভারতীয়, যাদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। যদিও তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যেই দেশে ফিরেছেন। তবে এখনও ওই দেশে আটকে রয়েছেন বহু মানুষ। তাঁদের কিভাবে আরও দ্রুত দেশে ফেরানো যায় সেই বিষয়ে আরও বিসদে আলোচনা করতেই পঞ্চমবারের জন্য আলোচনায় বসেছেন প্রধানমন্ত্রী।  

বৃহস্পতিবার রাতেই কোয়াড নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর। এদিন সকালেই মার্কিন প্রেসিডেন্ট, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এবং জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে এই ভার্চুয়াল বৈঠকের কথা জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। জানা যাচ্ছে, সেই বৈঠকেও ইউক্রেন সমস্যা নিয়ে কথা হয়েছে এই চার রাষ্ট্রনেতার। 

অন্যদিকে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারকাজ পর্যালোচনায় দেশের চার কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠানো হয়েছে ইউক্রেনের পার্শ্ববর্তী চার দেশে। এই মুহূর্তে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি রয়েছেন হাঙ্গেরিতে। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু রয়েছেন স্লোভাকিয়ায়। রোমানিয়ার রয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং পোল্যান্ডে রয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক এবং বেসামরিক বিমান চলাচলের প্রতিমন্ত্রী জেনারেল ভি কে সিং। এই চার মন্ত্রীই কেন্দ্রের ‘মিশন গঙ্গা’ অভিযানটিকে পরিচালনা এবং তত্ত্বাবধান করছেন।  ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের কোনও না কোনওভাবে পৌঁছতে হচ্ছে এই চার দেশে। এরপরেই তাঁদের উদ্ধার করে ভারত সরকার দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করছেন। 

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ