‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিশেষ একটি দিন। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পর থেকে টানা ২৫ বছর ধরে প্রশাসনিক পদের শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিশেষ দিনে ‘বিকশিত ভারত’-এর সংকল্পকে সামনে রেখে দেশকে ২০৪৭ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য আরও একবার তুলে ধরলেন তিনি। দিল্লি থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণে বললেন তাঁর এই ২৫ বছরের যাত্রা সম্পর্ক। তিনি রাষ্ট্রনেতা, বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকায় শীর্ষ রয়েছে তাঁরই নাম। তবুও মোদি বললেন তিনি এখনও নিজেকে শিক্ষার্থী মনে করেন। এই দীর্ঘ পথচলার জন্য দেশের মানুষকে জানালেন কৃতজ্ঞতা।   

 আজ বুধবার (৭ অক্টোবর) দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়াম থেকে জনতার উদ্দেশে বক্তব্য রাখছেন তিনি। সেখানে দাঁড়িয়ে তিনি বলেছেন, ‘দেশবাসীকে মাথা নত করে প্রণাম জানাচ্ছি। হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে ২৫ বছর ধরে সেবা করছি। গত ২৫ বছরে একাধিক বিধানসভা, লোকসভা নির্বাচনের সাক্ষী হয়েছি। প্রতিবার জনতা সেবক হিসেবে আমাকে বেছে নিয়েছে। ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে যখন শপথ নিয়েছিলাম, তখন ভাবতে পারিনি, কখনও এই পর্বে আসব। সবই জনতা-জনার্দনের আর্শীবাদের ফল।’ এর পরেই তিনি বলেন,  ‘রাষ্ট্রের সেবায় নিজেকে কখনও একা বলে মনে হয়নি। সব সময় কর্মীদের পাশে পেয়েছি। প্রত্যেক ঘটনা থেকে শিক্ষা পেয়েছি। আমি নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি। কর্মই আমার ধর্ম।’

আরও পড়ুন: ২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

এদিন মোদি বক্তব্যে বারবার উঠে এসেছে ‘বিকশিত ভারত-২০৪৭’-এর লক্ষ্য। অর্থাৎ স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলাই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য। এর মধ্যে অর্থনৈতিক বৃদ্ধি, সামাজিক অগ্রগতি, পরিবেশের স্থায়িত্ব এবং সুশাসনের মতো বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এই লক্ষ্য পূরণে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয় বলেও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, দেশের প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ এবং ‘সবকা প্রয়াস’-এর মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব।  

বাজার থেকে কিনতে হবে না, স্বাদ দ্বিগুণ করতে বাড়িতে বানান ম্যাগি মশলা 

বিয়ের অনুষ্ঠান চলাকালীন ধসে পড়ল ছাদ, চেয়ার হাতে ছুটলেন অতিথিরা! ভাইরাল ভিডিও

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিজেপির মণ্ডল সভাপতি সুজিত হালদারের

হলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-খ্যাত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইভা সেইন্ট

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

‘শুদ্ধিকরণ’-এর নামে মহিলার সঙ্গে পাশবিক অত্যাচার! গ্রেফতার ৯

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর