কবি আল্লামা ইকবালকে সিলেবাস থেকে বাদ দিতে চলেছে দিল্লি বিশ্ববিদ্যালয়

দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি লিখেছিলেন ‘সারে জাঁহা সে আচ্ছা, হিন্দুস্তান হামারা’। সেই হিন্দুস্তানের দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে বাদ দেওয়া হতে চলেছে তাঁকে নিয়ে রচিত একটি অধ্যায়। দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস থেকে কবি আল্লামা ইকবালের উপর রচিত একটি অধ্যায় বাদ দেওয়ার জন্য প্রস্তাব পাশ করা হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল শুক্রবার একটি প্রস্তাব পাস করেছে। যেখানে পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবালের উপর রচিত একটি অধ্যায়কে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা জানিয়েছেন, রাষ্ট্রবিজ্ঞানের বিএ কোর্সের ষষ্ঠ সেমেস্টারের একটি পেপারে ‘মডার্ন ইন্ডিয়ান পলিটিক্যাল থট’ শিরোনামে একটি অধ্যায় ছিল। সেই অধ্যায় থেকে ইকবাল সংক্রান্ত নিবন্ধ বাদ দেওয়ার প্রস্তাব আনা হয়েছে। প্রথম ধাপে প্রস্তাবটি পাশ করার পর বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের সামনে পেশ করা হবে, সেই কাউন্সিল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অন্যদিকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।

উল্লেখ্য ১৮৭৭ সালে অবিভক্ত ভারতের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন আল্লামা ইকবাল।তাঁর বিখ্যাত গান ‘সারে জাঁহা সে আচ্ছা, হিন্দুস্তান হামারা’ আজও ভারতে জনপ্রিয়। দেশভাগের পর পাকিস্তান ইকবালকে জাতীয় কবির মর্যাদা দেয়।

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ