মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি:  সামান্য ৫ টাকার মাদক নিয়ে বিবাদই  ভয়াবহ রূপ  নিয়েছে। ঘটনার সূত্রপাত  গুটখা   নিয়ে। জানা  গিয়েছে,  দুই যুবকের মধ্যে তর্কাতর্কি শুরু হয় । সেই বিবাদই দ্রুত সহিংস রূপ নেয়। এক যুবকের উপর তলোয়ার দিয়ে আক্রমণের অভিযোগ উঠেছে অন্য এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তৈরি হয় আতঙ্কের পরিবেশ।  

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় রাজস্থানের ভিলওয়ারা জেলার দাদাবাড়ি এলাকায়। গুটখা লেনদেন নিয়ে  দুই যুবকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে সেই বিতর্ক  প্রাণঘাতী হামলায় রূপ নেয়। আহত ব্যক্তি সোনল কোলির মতে, তিনি পাড়াতেই ছিলেন। তাঁদের মধ্যে বিতর্কের পর সবটা থেমে যায়। তারপরেই তিনি অভিযোগ করেছেন তলোয়ার নিয়ে অভিযুক্ত বাড়ির ভেতরে ঢুকে  তাকে তাড়া করে। সোনাল বলেছেন, তিনি আত্মরক্ষার্থে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে, হামলাকারী তাকে তলোয়ার দিয়ে আঘাত  করার চেষ্টা করেছিলেন। ব্যর্থ হয়ে অভিযুক্ত একটি ছুরি বের করে ভিড়ের মধ্যেই সোনালের গলায় ছুরি দিয়ে আঘাত করে। হামলার পরপরই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।  

আরও পড়ুন: মদ্যপান করেছেন কিনা পরীক্ষা করায় পুলিশের ওপর কাস্ত নিয়ে চড়াও যুবক

স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, আহত যুবকের অবস্থা গুরুতর এবং তিনি চিকিৎকদের পর্যবেক্ষণে রয়েছেন। ঘটনার খবর পেয়ে ভীমগঞ্জ থানার পুলিশ মহাত্মা গান্ধী হাসপাতালের ট্রমা ওয়ার্ডে পৌঁছেছেন এবং আহত ব্যক্তির জবানবন্দি রেকর্ড করা হয়েছে। স্টেশন হাউস অফিসার সুনীল চৌধুরী জানান, সামান্য তর্কাতর্কির জেরে ছুরি দিয়ে আঘাতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পলাতক অভিযুক্তকে খুঁজে বের করার জন্য দল গঠন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং তদন্ত চলছে।  

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

উ‍ৎসবের মরশুমে বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ির ঝাল পিঠে, রইল রেসিপি

‘শৌচাগারে ধোয়া হচ্ছে বাসন’, মিষ্টির দোকানে এ কি কাণ্ড! ভাইরাল ভিডিয়ো

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

মাছ-মাংস ভুলে যাবেন, বাড়িতে বানান হোটেলের মতো ক্রিমি মসুর ডালের কোপ্তা

গভীর রাতে খড়দহের পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে বোমাবাজি! গুরুতর জখম ২

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের