মোদির রাজ্যের ‘গুন্ডা’ পুলিশ, প্রকাশ্য রাস্তায় তরুণীকে নৃশংস মার, দেখুন ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: খাকি উর্দিধারীরা যে সরকার স্বীকৃত গুন্ডা, তা প্রমাণ করলেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাসতালুক গুজরাতের এক পুলিশ কর্মী। পরিচয়পত্র দেখাতে না পারায় প্রকাশ্য রাস্তাতেই এক বাইক চালক তরুণীকে বেধড়ক মারধর করলেন। শুধু তাই নয়, অকথ্য ভাষায় গালিগালাজও করলেন। ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে থানায় নালিশ জানাতে গিয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকের (ডিউটি অফিসার) হুমকির স্বীকার হয়েছেন। এমনকি আভিযোগ নিতে অস্বীকার করা হয়েছে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ওই গুন্ডা পুলিশের কীর্তি। নেটা নাগরিকরা প্রধানমন্ত্রীকে বিঁধে বলেছেন, ‘আগে নিজের রাজ্য থেকে জঙ্গলরাজ খতম করুন। পরে অন্য রাজ্যের জঙ্গলরাজ নিয়ে সরব হবেন।’

মোদি রাজ্যের গুন্ডা পুলিশের কীর্তির ভিডিও দেখুন-

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: খাকি উর্দিধারীরা যে সরকার স্বীকৃত গুন্ডা, তা প্রমাণ করলেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাসতালুক গুজরাতের এক পুলিশ আধিকারিক। পরিচয়পত্র দেখাতে না পারায় প্রকাশ্য রাস্তাতেই এক তরুণীকে বেধড়ক মারধর করলেন। শুধু তাই নয়, অকথ্য ভাষায় গালিগালাজও করলেন। শুধু তাই নয়, ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে থানায় নালিশ জানাতে গিয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকের (ডিউটি অফিসার) হুমকির স্বীকার হয়েছেন। এমনকি আভিযোগ নিতে অস্বীকার করা হয়েছে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ওই গুন্ডা পুলিশের কীর্তি। নেটা নাগরিকরা প্রধানমন্ত্রীকে বিঁধে বলেছেন, ‘আগে নিজের রাজ্য থেকে জঙ্গলরাজ খতম করুন। পরে অন্য রাজ্যের জঙ্গলরাজ নিয়ে সরব হবেন।’

নির্যাতিতা তরুণী জানিয়েছেন, তিনি স্কুটি চালিয়ে যাচ্ছিলেন। আমদাবাদের পালডির কাছে নেহরুনগর ক্রশ রোডে তার গাড়ি থামিয়ে নথিপত্র দেখাতে বলেন এক ট্রাফিক পুলিশ কর্মী। ওই পুলিশ কর্মী আসল কিনা তা যাচাইয়ে পরিচয়পত্র দেখাতে বলেন। ওই পুলিশ কর্মী পরিচয়পত্র দেখতে দেন। অসাবধানবশত পরিচয়পত্রটি তার হাত থেকে পড়ে রাস্তায় পড়ে যায়। এর পরেই খাকি পোশাকধারী গুন্ডা থাপ্পড় মারতে শুরু করেন। একের পর এক চড় মেরে রক্তাক্ত করে দেন। সঙ্গে থাকা অন্য পুলিশ কর্মী এবং পথচারিরা ওই গুন্ডা পুলিশ কর্মীকে নিরস্ত করেন। ওই গুন্ডা পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানাতে পালডি থানায় গিয়েছিলেন। সেখানে কর্তব্যরত আধিকারিক অভিযোগ নিতে অস্বীকার করেন এবং উল্টে হুমকি দেন।’

ইতিমধ্যেই তরুণীকে মারধরের ঘটনা সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। আর নিন্দার মুখে পড়ে মুখ চুপসে গিয়েছে পালডি থানার ভারপ্রাপ্ত আধিকারিক এম এন পারেভেড়ার। তিনি মিউ মিউ স্বরে বলেছেন, যেহেতু ওই তরুণীকে ট্রাফিক পুলিশের কর্মী মারধর করেছেন, তাই ট্রাফিক পুলিশ থানায় আভিযোগ জানাতে বলা হয়েছে। প্রকাশ্য রাস্তায় এক তরুণীকে এভাবে মারধর করার ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস বিধায়ক জিগনেশ মেওয়ানি। সমাজমাধ্যম ‘এক্স’-এ তিনি লিখেছেন, ‘এটা কী? পুলিশের কাজ কি নাগরিকদের রক্ষা করা নাকি তাদের মারধর করা? গুজরাতে নারীদের নিরাপত্তা নিয়ে লম্বা লম্বা দাবি করা সরকার কোথায়? এই পুলিশ সদস্য আইন নিজের হাতে তুলে নিয়েছে! অবিলম্বে এই গুন্ডার (অভিযুক্ত পুলিশ কর্মী) বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক, গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক! যাতে কেউ, পুলিশ হোক বা রাজনীতিবিদ-আর কখনও আইন নিজের হাতে তুলে নেওয়ার সাহস না করে!এই ঘটনা শুধু একজন মহিলার উপর আক্রমণ নয়, এটি গুজরাতের প্রতিটি মেয়ের মর্যাদার উপর আক্রমণ! আমরা ইউনিফর্ম পরা এই গুন্ডামি সহ্য করব না! ন্যায়বিচার করা উচিত, এবং এখনই করা উচিত!’

…..

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ