থানার বাইরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেফতার পুলিশ কনস্টেবল

ঘটনার দিন, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়েই মমতা তাঁর স্বামীর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ জানাতে এসেছিলেন বলে পুলিশ সূত্রের খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী সাংঘাতিক! পুলিশ সুপার অফিস চত্বরেই হেড কনস্টেবল তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করল। স্ত্রী তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে এসেছে, তা দেখেই স্ত্রীকে হত্যা করলেন পুলিশ কনস্টেবল।ইতিমধ্যেই পুলিশ কনস্টেবলটি গ্রেফতার হয়েছে।পারিবারিক গণ্ডগোল যখন বাধ ভেঙে যায়, তখনই এমন ভয়ানক কাণ্ড ঘটিয়ে ফেলেন মানুষজন। তারই আরেকটি উদাহরণ এলো প্রকাশ্যে। যাই হোক, এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, সম্প্রতি কর্ণাটকের হাসানে। প্রত্যক্ষদর্শীদের কথায়, কর্ণাটকের পুলিশ সুপার (এসপি) অফিস চত্বরের বাইরে অভিযুক্ত হেড কনস্টেবলটি তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতে খুন করেছেন বলে অভিযোগ।

ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত পুলিশ কনস্টেবলটি হাসানের শান্তিগ্রাম থানায় কর্মরত ছিলেন। লোকনাথ এসপি অফিস চত্বরের বাইরে তিনি তাঁর স্ত্রী মমতাকে ছুরিকাঘাত করেন। এই ঘটনার কারণ প্রসঙ্গে স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে অভিযুক্ত পুলিশ কনস্টেবল এবং তাঁর স্ত্রী মধ্যে সাংঘাতিক পারিবারিক বিবাদ চলছিল। আর ঘটনার দিন, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়েই মমতা তাঁর স্বামীর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ জানাতে এসেছিলেন বলে পুলিশ সূত্রের খবর। মমতা যখন এসপি অফিস চত্বরে ঢুকবেন, তখনই তাঁর স্বামী লোকনাথ বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হয়ে মমতাকে ছুরিকাঘাত করেন। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় কর্ণাটকের হাসানের এসপি মোহাম্মদ সুজিতা এম এস জানিয়েছেন, “তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। তিনি অভিযোগ জানাতে এলে তার স্বামী তাকে এসপি অফিসের বাইরে ফুটপাতে ফেলে ছুরিকাঘাতে হত্যা করে। ছুরিকাঘাতের পর মমতা সাহায্যের জন্য অফিসে ঢুকে যায়। এবং তখন বাইরে থাকা কিছু রক্ষী তাকে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে, অন্য রক্ষীরা অভিযুক্তকে হেফাজতে নিয়ে যায়।” তবে পুলিশ কনস্টেবলের সঙ্গে তাঁর স্ত্রীর কী নিয়ে গণ্ডগোল বেঁধেছিল তা জানা যায়নি।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে