গাঁজা-সহ আটক মহাকুম্ভে ভাইরাল হওয়া আইআইটি বাবা অভয় সিংহ

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: সদ্য সমাপ্ত মহাকুম্ভে সংবাদমাধ্যমের দৌলতে দেশের ঘরে-ঘরে পৌঁছে গিয়েছিল তাঁর নাম। তাঁকে ঘিরে আগ্রহের শেষ ছিল না উ‍ৎস্যুক সাধারণ মানুষের। ভাইরাল হওয়া আইআইটি বাবা অভয় সিংহ গত কয়েকদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তবে এবার যে কাণ্ড ঘটিয়েছেজন তা দেখে চোখ চড়কগাছ দুঁদে পুলিশ আধিকারিকদের। সোমবার (৩ মার্চ) সকালে সমাজমাধ্যমে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন তিনি। ওই হুমকি শুনেই হোটেলে ছুটে গিয়েছিল জয়পুর পুলিশ। পরে প্রচুর পরিমাণ গাঁজা-সহ অভয় সিংহকে আটক করা হয়েছে। যদিও এখনও গ্রেফতার করা নিয়ে জয়পুর পুলিশের তরফে কিচু জানানো হয়নি।

জয়পুরের রিদ্ধি-সিদ্ধি পার্কের ক্ল্যাসিক হোটেলে গত কয়েকদিন ধরেই অবস্থান করছিলেন মহাকুম্ভে ভাইরাল হওয়া আইআইটি বাবা অভয় সিংহ। এদিন সকালে আচমকাই তিনি ফেসবুক লাইভে এসে হুমকি দেন গত কয়েকদিন ধরে তাঁকে যে ভাবে লাঞ্ছনা করা হচ্ছে, তা আর সহ্য করতে পারছেন না। অপমানের যন্ত্রণা থেকে মুক্তি পেতে জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। ওই খবর পেয়েই তড়িঘড়ি হোটেলে পৌঁছে যান শিপ্রা পথ থানার আধিকারিকরা। তাঁরা গিয়ে যে দৃশ্য দেকতে পান তাতে অবাক হয়ে যান। মহানন্দে গাঁজায় সুখটান দিয়ে চলেছেন অভয় সিংহ। গঞ্জিকা সেবনের পলে চোখ দুটো রক্ত জবার মতো লাল।

কেন তিনি আত্মহত্যার হুমকি দিয়েছেন মহাকুম্ভে ভাইরাল হওয়া আইআইটি বাবার কাছে জানতে চান পুলিশ আধিকারিকরা। জবাবে চোখ ঢুলুঢুলু অবস্থায় জড়ানো গলায় অভয় সিংহ বলেন, ‘গাঁজার নেশার চোটে ওই হুমকি দিয়েছেন।’ তিনি যে একবর্ণ মিথ্যা বলছেন না তা বোঝাতে সঙ্গে থাকা গাঁজার পুরিয়াও পুলিশ আধিকারিকদের হাতে তুলে দেন। নিষিদ্ধ মাদক রাখার দায়ে আ্ইআইটি বাবাকে আটক করে থানায় নিয়ে আসার পাশাপাশি মাদক বিরোধী আইনে মামলাও দায়ের করা হয়েছে।

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি