অনলাইন গেম খেলে বরখাস্ত পুলিশ অফিসার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অনলাইন গেম খেলে চাকরি থেকে বরখাস্ত পুনে পুলিশের এক সাব ইন্সপেক্টর।  অনলাইন গেম খেলে  ১.৫ কোটি টাকা জেতেন ওই পুলিশ কর্তা।  এরপরেই তাঁকে সাসপেন্ড করা হয়। পুনের পিম্পরি-চিঞ্চওয়াদ পুলিশ ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে  অসদাচরণ ও পুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

সাব-ইন্সপেক্টর, সোমনাথ ঝেন্ডে, জনপ্রিয় অনলাইন গেম খেলে মোটা অঙ্কের টাকা লাভ করেচন। সেই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। তাঁর এই আচরণে ক্ষুব্ধ হয়ে পিম্পরি-চিঞ্চওয়াড় পুলিশ বিষয়টি তদন্তের নির্দেশ দেয়।

জানা যায় সে অনুমতি ছাড়াই অনলাইন গেমটি খেলেছিল। পুলিশের ইউনিফর্ম পরেই সংবাদমাধ্যমে সাক্ষাতকার দিয়েছিলেন। এরপরেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।  পুলিশের ডেপুটি কমিশনার, স্বপ্না গোর এই প্রসঙ্গে জানিয়েছেন, “তদন্তের পর দেখা গেছে যে তিনি অনুমতি ছাড়াই অনলাইন গেম খেলেছিলেন। যার ফলে তাঁকে সাসপেন্ড করা হয়েছিল৷  এর ফলে অন্যান্য পুলিশ কর্মীরাও এই কাজ অনুসরণ করতে পারতেন। এইভাবে অনলাইন গেম খেলা থেকে বিরত থাকা দরকার কারণ তাঁরাও শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হতে পারে।” ওই পুলিশ অফিসার এখন বিভাগীয় তদন্তে তার বক্তব্য উপস্থাপন করবেন বলে পুলিশ জানিয়েছে।

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক