চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছত্তিশগড়-মিজোরামে শুরু ভোট, ২৩ বছর বাদে ভোটের লাইনে কারিগুণ্ডমের ভোটাররা

নিজস্ব প্রতিনিধি: ছত্তিশগড় বিধানসভার ২০ আসনে এবং মিজোরাম বিধানসভার ৪০ আসনে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। বড় ধরনের অশান্তি ছাড়াই শান্তিপূর্ণ চলছে দুই রাজ্যে ভোট গ্রহণ। সকাল ৯টা পর্যন্ত মিজোরামে ১৭.১৮ শতাংশ ভোট পড়েছে। দীর্ঘ ২৩ বছর বাদে ভোটের লাইনে দাঁড়িয়েছেন ছত্তিশগড়ের নকশাল অধ্যুষিত সুকমার কারিগুণ্ডমের ভোটাররা।

এদিন প্রথম দফায় ছত্তিশগড়ে নকশাল অধ্যুষিত বস্তার ডিভিশন-সহ অন্যান্য জেলার ২০টি আসনে ভোট নেওয়া হচ্ছে। ৪০ লক্ষের বেশি ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। নকশাল অধ্যুষিত এলাকায় ভোট হওয়ায় নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হয়েছে। সব বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটগ্রহণ পর্ব শুরুর খানিক আগেই সুকমায় আইইডি বিস্ফোরণে এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আহত হয়েছেন। নকশাল অধ্যুষিত এলাকায় মোট ১২০টি ভোটকেন্দ্র খোলা হয়েছে। ভোটগ্রহণ চলাকালীন যাতে কোনও কারণে মাওবাদীরা অতর্কিতে হামলা চালাতে না পারে তার জন্য চলছে কড়া নজরদারি।

অন্যদিকে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য মিজোরামে আজ মঙ্গলবার এক দফাতেই বিধানসভার ৪০ আসনে ভোট নেওয়া হচ্ছে। ভোট ঘিরে স্থানীয়দের উ‍ৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ শুরুর সঙ্গে সঙ্গেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের ভোট দিয়ে এলাকা পরিদর্শনে বেরিয়েছেন। তবে বুথে পৌঁছেও ইভিএমে যান্ত্রিক ত্রুটির কারণে ভোট দিতে পারেননি মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। এবারে খ্রিস্টান অধ্যুষিত রাজ্যটিতে মূলত ত্রিমুখী লড়াই হচ্ছে। শাসকজোট মিজো ন্যাশনাল ফ্রন্টেক্ষ সঙ্গে লড়াই বিরোধী দল জেডপিএম ও কংগ্রেসের।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ