মানবাধিকার কমিশনের দেওয়া রিপোর্ট কতটা সত্য? কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

মামলার পরবর্তী শুনানি ৭ অক্টোবর। তার আগে হলফনামা দাখিল করে আদালতে নিজেদের বক্তব্য পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে

Share:

 

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের তরফে বারবার বলা হয়েছিল মানবাধিকার কমিশনের দেওয়া রিপোর্ট অতিরঞ্জিত। রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত এই রিপোর্ট বলেই বারবার রাজ্যের তরফে বলা হয়েছিল। আর সুপ্রিম কোর্টের তরফেও সেই সন্দেহ প্রকাশ করা হয়েছে। তাই কেন্দ্রকে মানবাধিকার কমিশনের রিপোর্টের সত্যতা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিনীত সরণ ও বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এই মামলায় গত শুনানিতেই ভোট পরবর্তী হিংসার তদন্তে মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল।

আজও রাজ্যের পক্ষে সুপ্রিম কোর্টে লড়া আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, প্রচুর ভুয়ো রিপোর্ট দায়ের হয়েছে কমিশনে। এমনকি, এমন ব্যক্তির খুনের অভিযোগ দায়ের হয়েছে, বাস্তবে যিনি জীবিত। এছাড়া কমিশনের তিন সদস্যের নিরপেক্ষতা কতটা? প্রশ্ন তুলেছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। সুপ্রিম কোর্ট নোটিস পাঠানোয় বিষয়টি অস্বস্তিকর হয়ে উঠল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষে, মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের তরফে বারবার বলা হয়েছে ভোটপরবর্তী হিংসা যা ঘটেছে সবটাই ৫ মে আগে। সরকার আসার পর আর কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উল্টে রাজ্যের তরফে তদন্ত করা হয়েছে। কিন্তু মানবাধিকার কমিশন এসে রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে রিপোর্ট বানিয়েছে। আর তার ভিত্তিতেই হাইকোর্ট সিবিআই-এর তদন্ত করছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের তরফে মানবাধিকার কমিশনের তদন্তকারী প্রতিনিধিদের নিয়েও সন্তোষ প্রকাশ করে। রাজ্যের আপত্তি শুনেই কেন্দ্রকে মানবাধিকার কমিশনের তিন সদস্যের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যের তরফে আদালতে তথ্য-প্রমাণ পেশ করেন সিব্বল। তিনি জানিয়েছেন, রাজ্যে ‘হিংসা’-র ঘটনা কেউ অস্বীকার করছে না। তবে যে সময়ে হিংসার উল্লেখ করা হয়েছে, সেই সময় রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্বে ছিল নির্বাচন কমিশন। তাছাড়া মানবাধিকার কমিশনের যে রিপোর্টকে ভিত্তি করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, তার কোনও কপি রাজ্যকে না দেওয়ায়, তদন্তে সমস্যা তৈরি হয়েছে। রাজ্যের আইনজীবীর এই সওয়ালের প্রেক্ষিতে কেন্দ্র, জাতীয় মানবাধিকার কমিশন এবং নির্বাচন কমিশনকে নোটিস দেয় সুপ্রিম কোর্টে। মামলার পরবর্তী শুনানি ৭ অক্টোবর। তার আগে হলফনামা দাখিল করে আদালতে নিজেদের বক্তব্য পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব