অবৈধ বেটিং অ্যাপের প্রচার, হায়দরাবাদে ইডির জেরার মুখে প্রকাশ রাজ

যাই হোক, এবার 'জঙ্গল রামি' নামক একটি বেটিং অ্যাপের বিজ্ঞাপনে অভিনয় করার অভিযোগে আইনি বিপাকে পড়লেন জনপ্রিয় অভিনেতা-রাজনীতিবিদ প্রকাশ রাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়া জুড়ে অবৈধ বেটিং অ্যাপের ছড়াছড়ি! লক্ষ লক্ষ টাকা আয়ের লোভে সহজেই প্রলুব্ধ হচ্ছে তরুণ প্রজন্ম। বিশেষ করে, এই বেটিং অ্যাপগুলিতে বিজ্ঞাপনের মুখ হন বিখ্যাত সব চলচ্চিত্র তারকারা। আর তাদের মন ভোলানো কথার যাদুতেই এই বেটিং অ্যাপগুলিতে আকৃষ্ট হন সাধারণ মানুষ। আর এতেই আকৃষ্ট হয়ে বলি হয়েছেন অনেকে। এমনকী আর্থিকভাবে প্রতারিত হয়ে আত্মহত্যারও সিদ্ধান্ত নিয়েছেন অনেকে। সুতরাং এই অ্যাপগুলিতে জুড়ে যাওয়ার জন্যে চলচ্চিত্র তারকারাই প্রলুব্ধ করছেন তারকারা। আর তাতেই বিপাকে প্রকাশ রাজ, বিজয় দেবরাকোন্ডা, রানা দাগ্গুবতী, নিধি আগরওয়াল-সহ প্রায় ৩৬ জন দক্ষিণী তারকা।

এর আগে অবশ্য কিছু নামকরা বেটিং অ্যাপকাণ্ডে নাম জড়িয়েছিল বলিউড তারকাদেরও। অভিনয় উঠেছিল, এই তারকারা মানুষের বিশ্বাসের টাকা থেকে পারিশ্রমিক পাচ্ছেন। যাই হোক, এবার ‘জঙ্গল রামি’ নামক একটি বেটিং অ্যাপের বিজ্ঞাপনে অভিনয় করার অভিযোগে আইনি বিপাকে পড়লেন জনপ্রিয় অভিনেতা-রাজনীতিবিদ প্রকাশ রাজ। বুধবার (৩০ জুলাই) সোশ্যাল মিডিয়ায় একটি প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, হায়দরাবাদের বশিরবাগে ইডি অফিসের বাইরে প্রকাশ রাছ। জানা গিয়েছে, ‘জঙ্গল রামি’ নামক বেটিং অ্যাপের একটি বিজ্ঞাপনে অভিনয় এবং বাজি প্রচারের জন্য সাইবারাবাদ পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা করেছে।

এফআইআরের পর, ইডি মামলাটির সমান্তরাল তদন্ত শুরু করেছে। প্রকাশ রাজ ছাড়াও, তদন্তকারী সংস্থা অভিনেতা রানা দাগ্গুবাতিকেও সমন পাঠিয়েছিল। তাকে ২৩ জুলাই হাজির হতে বলা হয়েছিল, তবে তিনি তার সফর স্থগিত করার অনুমতি চেয়েছিলেন। ইডি এখনও পর্যন্ত ৩৬ জন চলচ্চিত্র ব্যক্তিত্ব, প্রভাবশালী এবং ইউটিউবারকে নোটিশ পাঠিয়েছে এই মামলায়, যার মধ্যে লক্ষ্মী মাঞ্চুও রয়েছেন, যাকে ১৩ আগস্ট তদন্তের জন্য উপস্থিত হতে বলা হয়েছে। তালিকার অন্য নামগুলির মধ্যে রয়েছে, নিধি আগরওয়াল, অনন্যা নাগাল্লা, প্রণিথা সুভাষ, অ্যাঙ্কর শ্রীমুখী এবং শ্যামলা, ইউটিউবার হর্ষ সাই, বেয়া সানি যাদব, এবং “লোকাল বয়” নানি। প্রসঙ্গত, ব্যবসায়ী ফণীন্দ্র শর্মা এই সকল তারকাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। এরপরেই পুলিশ তদন্ত শুরু করে। তাদের বিরুদ্ধে অভিযোগ, এই সেলিব্রিটিরা বিজ্ঞাপনের মাধ্যমে এই ধরণের বেটিং অ্যাপ প্রচার করছে, তরুণ ও নিরীহ মানুষকে তাদের কষ্টার্জিত অর্থ কেলেঙ্কারিতে বিনিয়োগ করতে উৎসাহিত করছে এবং পরবর্তীতে তাদের আর্থিক সংকটে ফেলে দিচ্ছে। এই বছরের ১৯ মার্চ সাইবারাবাদ পুলিশ সেলিব্রিটিদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছিল। ইডি এখন মানি লন্ডারিং প্রতিরোধ আইন (পিএমএলএ) এর অধীনে তদন্তের দায়িত্ব নিয়েছে। FIR-এ সেলিব্রিটিদের নাম উল্লেখিত পারিশ্রমিকের তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে যে, এই অ্যাপগুলিতে হাজার হাজার কোটি টাকার লেনদেন জড়িত, যা তারা যুবকদের বাজির ফাঁদে ফেলে সহজ এবং মোটা রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে সংগ্রহ করেছে।

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা