‘জন সেনা এখন ভজন সেনা’, পবন কল্যাণকে বিঁধলেন প্রকাশ রাজ

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: হিন্দি ভাষার আগ্রাসন নিয়ে এবার তরজায় জড়ালেন দক্ষিণের দুই সুপারস্টার পবন কল্যাণ ও প্রকাশ রাজ। হিন্দি ভাষা নিয়ে আপত্তি থাকলে কেন তামিল ছবি ওই ভাষায় ডাব করানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে খোঁচা দিয়েছিলেন অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী তথা জন সেনা প্রধান পবন কল্যাণ। তেলেগু ছবির সুপারস্টারের ওই মন্তব্যের জবাব দিয়েছেন কন্নড় অভিনেতা প্রকাশ রাজ। কটাক্ষ চুড়ে দিয়ে তিনি লিখেছেন ‘জন সেনা একন ভজন সেনা হয়ে উঠেছে।’

গত কয়েক মাস ধরেই জাতীয শিক্ষা নীতি চালুর অছিলায় হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে গর্জে উঠেছেন তামিলনালুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন ’১০ হাজার কোটি টাকা দিলেও তামিলনালুতে জাতীয় শিক্ষানীতি চালু করা হবে না।’ এমনকি সম্প্রতি তামিলনাডু বিধানসভায় পেশ করতে গিয়ে টাকার প্রতীকী হিসাবে ব্যবহৃত হিন্দি ‘র’ ব্যববার করেনি ডিএমকে সরকার। আর তাতেই চটেছেন বিজেপি ভক্ত তথা অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী এবং তেলুগু সুপারস্টার পবন কল্যাণ। নাম না করে তামিল মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেছেন, ‘তামিলনাডুর লোক হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে গর্জে উঠেছেন। অথচ আশ্চর্যের হল ব্যবসায়িক লাভের জন্যই তামিল ছবির হিন্দি ডাব করা হয়। বলিউডে ব্যবসা করতে যাদের আপত্তি নেই, তারা কীভাবে হিন্দি চাপিয়ে দেওয়ার কথা বলে গর্জে ওঠে।’

পবনের ওই কটাক্ষের জবাবে তামিল ছবির কোনও অভিনেতা-অভিনেত্রী মুখ খোলেননি। তবে চুপ করে থাকেননি কন্নড় সুপারস্টার প্রকাশ রাজ। অন্ধ্রের উপমুখ্যমন্ত্রীকে ঠুকে তিনি লিখেছেন, ‘বিধানসভা ভোটের আগে যা ছিল জন সেনা তা এখন ভজন সেনা হয়ে উঠেছে।’ সমাজমাধ্যমে নিজের পোস্টের সঙ্গে পবন কল্যাণের হিন্দি ভাষা নিয়ে স্ববিরোধিতার দুই প্রমাণও জুড়ে দিয়েছেন প্রকাশ।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান