অনাগত সন্তানের DNA পরীক্ষার দাবি স্বামীর, অভিমানে আত্মঘাতী গর্ভবতী গৃহবধূ

সন্তান কার? জানার জন্যে অনাগত সন্তানের ডিএনএ পরীক্ষার দাবি করেছিলেন স্বামী। মেনে না নিতে পেরে প্রেগন্যান্সি অবস্থাতেই আত্মহত্যা করলেন ২৩ বছর বয়সী তরুণী।

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্তান কার? জানার জন্যে অনাগত সন্তানের ডিএনএ পরীক্ষার দাবি স্বামীর। মেনে না নিতে পেরে প্রেগন্যান্সি অবস্থাতেই আত্মঘাতী ২৩ বছর বয়সী তরুণীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, তেলেঙ্গানার মেডাক জেলায়। অভিযোগ, মেয়েটি গর্ভবতী হওয়ার পর থেকেই স্বামী তাঁকে সন্দেহ করতে শুরু করেন। তিনি বারবার দাবি করতে থাকেন, এই সন্তান তাঁর নয়। বর্তমানে দেশজুড়ে গৃহবধূর উপর শ্বশুরবাড়ির নানারকম অত্যাচারের খবর মিলছে। ত্বিশা শর্মার আত্মহত্যার ঘটনাতেও দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। সেখানে এই গর্ভবতী মহিলার মৃত্যুর ঘটনায় আবারও চাঞ্চল্য ছড়াল দেশে।

জানা গিয়েছে, মাত্র ১৮ মাস আগে আলদূর্গা মণ্ডলের গাদিপেদ্দাপুর গ্রামের বাসিন্দা জি অভিলাষের সঙ্গে বিয়ে হয়েছিল জি সুস্মিতার। বিয়ের ১ বছরের মাথাতেই তিনি গর্ভবতী হন। কিন্তু বিষয়টি মেনে নিতে পারেননি তাঁর স্বামী। তাঁর সন্দেহ ছিল, এই সন্তানের বাবা তিনি নন। সুস্মিতার মায়ের অভিযোগ, বিয়ের পর থেকেই অভিলাষ তাঁর মেয়ের চরিত্র নিয়ে সন্দেহ করত। এই নিয়ে সে সুস্মিতাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। অভিলাষের মা শশীরেখাও তাঁর মেয়েকে মারধর করতেন। আর সুস্মিতা গর্ভবতী হওয়ার তাঁর উপর অত্যাচার আরও বাড়তে থাকে। গত ২৩ জুন সুস্মিতার পাঁচ মাসের সাধ অনুষ্ঠানের আলোচনা করার জন্যে তাঁরা তাঁর শ্বশুরবাড়ি যান। কিন্তু আলোচনার একটি পর্যায়ে তাঁদের মধ্যে চরম তর্ক-বিতর্ক শুরু হয়। সেখানেই অভিলাষ দাবি করেন, সে সুস্মিতার সন্তানের বাবা তিনি কিনা তার প্রমাণ চান। সেই কারণে ডিএনএ পরীক্ষা করতে হবে। অভিলাষের এই দাবিতে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। সুস্মিতার বাবা-মা এই নিয়ে প্রতিবাদ জানান। তখন গ্রামের বয়োজ্যেষ্ঠদের তত্ত্বাবধানে পরিস্থিতি শান্ত হয়।

এই ঘটনার দু দিন পরেই সুস্মিতা তাঁর শ্বশুরবাড়িতে আত্মহত্যা করেন। তাঁর পরিবারের অভিযোগ, স্বামীর ক্রমাগত হয়রানি ও অপমানের কারণে সুস্মিতা এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। ইতিমধ্যেই আলাদূর্গ থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিলাষ ও তাঁর মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই মুহূর্তে তাঁদেরকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। এই ঘটনাটি ব্যাপক জনরোষের জন্ম দিয়েছে।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়