পঞ্জাবে বায়ুসেনা ঘাঁটি পরিদর্শনে প্রধানমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, পঞ্জাব: অপারেশন সিঁদুর এবং তৎপরবর্তী যুদ্ধে অসম বীরত্ব দেখিয়ে ভারতের তিন সেনাবাহিনী। তারপরেই মঙ্গলবার পঞ্জাবের আদমপুর এয়ারবেস পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে দেখে উচ্ছ্বসিত ভারতীয় সেনাবাহিনী।

ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তারপরেই মঙ্গলবার পঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর ৯ ও ১০ মে রাতে পাকিস্তান যেসব বিমান ঘাঁটিতে আক্রমণের চেষ্টা করেছিল, আদমপুরও ছিল তার মধ্যে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নিজের X হ্যান্ডেলে একটি টুইট করে বলেন, “”আজ সকালে, আমি এএফএস আদমপুরে গিয়ে আমাদের সাহসী বায়ু সেনার সঙ্গে দেখা করেছি। সাহস, সংকল্প এবং নির্ভীকতার প্রতীক হিসেবে তাদের সঙ্গে থাকাটা ছিল একটি বিশেষ অভিজ্ঞতা। আমাদের সশস্ত্র বাহিনী আমাদের জাতির জন্য যা কিছু করে তার জন্য ভারত অনন্তকাল ধরে কৃতজ্ঞ।”

এর আগে পাকিস্তান দাবি করেছিল যে জেএফ-১৭ যুদ্ধবিমান থেকে ছোড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আদমপুরে ভারতের এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। যদিও ভারতীয় বায়ুসেনা ও আধিকাররা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ৭ মে শুরু হওয়া ‘অপারেশন সিঁদুর’-সফল হয়। ভারতীয় মিসাইল স্ট্রাইকে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়। মারা যায় একশোর উপর সন্ত্রাসী। তারপরেও হামলা চলেছে পাকিস্তানে। গুঁড়িয়ে গিয়েছে একাধিক পাক শহর।  সোমবার এর পর দেশের সফল সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একদিন পরই মোদির এই অকস্মাৎ বিমান ঘাঁটি সফর।

জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি সোমবার বলেছিলেন, ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুরের লক্ষ্য অর্জনে অদম্য সাহস প্রদর্শন করেছে, এই অভিযানে ভারত পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের (পিওকে) নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়ে ১০০ জনেরও বেশি সন্ত্রাসীকে হত্যা করেছে। ভারতীয় সশস্ত্র বাহিনী রাতভর অভিযানে লস্কর-ই-তৈযবা (এলইটি), জইশ-ই-মহম্মদ (জেইএম) এবং হিজবুল মুজাহিদিনের মতো সন্ত্রাসী গোষ্ঠীর একাধিক শিবির ধ্বংস করেছে।”

তিনি আরও বলেন, “জবাবে পাকিস্তানি সেনাবাহিনী ভারতের পশ্চিমাঞ্চলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা সফলভাবে প্রতিহত করা হয়েছে। এরপর ভারত পাকিস্তানি ভূখণ্ডের গভীরে নির্বাচিত সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে।”

চার দিন ধরে সীমান্ত পারাপারের তীব্র ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পর তাৎক্ষণিকভাবে সামরিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য গত শনিবার অর্থাৎ ১১ মে  দুই দেশ যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে।

যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ কয়েকটি রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে নিজেকে ৬.৩৬ কোটি টাকার ফেরারি উপহার দিলেন রণবীর

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

প্রয়াত সতীর্থ জোতার স্মরণে হাতে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবে পর্তুগালের খেলোয়াড়রা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ