বিতর্কের মাঝে ‘মোদি-আদানি ভাই ভাই’ লেখা ব্যাগ নিয়ে সংসদে হাজির প্রিয়াঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: সংসদে শীতকালীন অধিবেশনে গৌতম আদানিকে নিয়ে চলছে ব্যাপক শোরগোল। এই আবহে “মোদি-আদানি ভাই ভাই” লেখা ব্যাগ হাতে সংসদে হাজির হলেন প্রিয়াঙ্কা গান্ধি। আর এই ব্যাগ দেখে ভাই রাহুল গান্ধি দিলেন বাহ-বা।

মঙ্গলবার সময় মতো এক ব্যাগ হাতে সংসদে আসেন নব নির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি। ব্যাগের একপাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  ছবি ও অন্যপাশে ছিল আদানির ছবি। তাতে লেখা আছে- “মোদি আদানি ভাই ভাই”। আর এই প্রেক্ষিতে  সংসদে আদানি নিয়ে বিতর্ক চলা প্রসঙ্গে প্রিয়াঙ্কা গান্ধিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা সংসদের কার্যক্রমে অংশ নিতে চাই কিন্তু সরকার আলোচনা চায় না। কোনো না কোনো অজুহাতে তারা সংসদের কার্যক্রম মুলতবি করে দিচ্ছেন। আর সেই একই সুর শোনা গিয়েছে রাহুল গান্ধির গলায়। তিনি বলেন, তিনি চান হাউসে বিতর্ক হোক এবং বিষয়গুলি নিয়ে আলোচনা হোক।

উল্লেখ্য, এর আগে সোমবারও আদানি ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করেছিল বিরোধীরা। রাহুল গান্ধি মোদী-আদানি সম্পর্ক, অমিত শাহের ভূমিকা এবং সংসদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পাশাপাশি, একই সঙ্গে বিজেপিও লাগাতার কংগ্রেসকে আক্রমণ করেছে। মার্কিন ব্যবসায়ী জর্জ সোরোসের সঙ্গে মিলে সোনিয়া গান্ধী ভারতের বিরুদ্ধে এজেন্ডা চালানোর অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপি বলছে, কংগ্রেস একটি  এজেন্ডা নিয়ে ভারতের সুনাম নষ্ট করার চেষ্টা করছে। সেই আবহে প্রিয়াঙ্কার হাতে এই ব্যাগ দেখায় আরও জোরাল হচ্ছে বিতর্ক।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র