শনিবার রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় সামিল হচ্ছেন প্রিয়াঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: সব অপপ্রচার উড়িয়ে আগামিকাল শনিবার রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় পা মেলাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধি। উত্তরপ্রদেশের মোরাদাবাদে কর্মসূচিতে সামিল হবেন তিনি। মোরাদাবাদ থেকে আমরোহা, সম্বল, বুলন্দশহর, আলিগড়, হাথরস, আগ্রা হয়ে ফতেপুর সিক্রি পর্যন্ত থাকবেন। উল্লেখ্য, রবিবারই আগ্রায় প্রাক্তন কংগ্রেস সভাপতির কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদবের।

গত ১৬ ফেব্রুয়ারি ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে উত্তরপ্রদেশে ঢুকেছিলেন রাহুল গান্ধি। অথচ ওই কর্মসূচিতে দেখা যায়নি প্রিয়াঙ্কা গান্ধি। বিজেপির পক্ষ থেকে সুকৌশলে রটিয়ে দেওয়া হয়, গান্ধি পরিবারের দুই সদস্যের মধ্যে মতান্তর চলছে। আর ওই মতান্তরের কারণেই রাহুলের কর্মসূচিতে সামিল হননি প্রিয়াঙ্কা। কাকতালীয়ভাবে প্রাক্তন কংগ্রেস সভাপতির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ যেদিন উত্তরপ্রদেশে ঢুকেছিল, সেদিনই অসুস্থ হয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজীব তনয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় সামিল হব।’

সম্প্রতি লোকসভা ভোটে আসন সমঝোতা নিয়ে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির মধ্যে জট পাকিয়েছিল। সেই জট খুলেছেন প্রিয়াঙ্কাই। সপা সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে ফোনে কথা বলে তাঁর মানভঞ্জন করেছেন। তার পরেই দুই দলের আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। এক যৌথ সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হয়েছে, রাজ্যের ১৭ আসনে লড়বে কংগ্রেস। আর ৬৩ আসনে লড়বে সমাজবাদী পার্টি ও তার সঙ্গীরা।  

৯ দিনে বদলাবে ভাগ্য! নবরাত্রিতে কেন জরুরি এই সাধনা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে সাবধান, বিনিয়োগ লাভজনক হতে পারে

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং