রায়বরেলি থেকে লোকসভা নির্বাচনে  লড়বেন প্রিয়াঙ্কা গান্ধি !

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে প্রস্তুতি। এই আবহেই নির্বাচনে  যোগদান করতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। সূত্র মারফত জানা গিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের শক্ত ঘাঁটি রায়বরেলি থেকেই তিনি নির্বাচনী অভিষেক করবেন। অন্যদিকে রাহুল গান্ধি কংগ্রেসের আরেক শক্ত ঘাঁটি আমেঠি থেকে লোকসভা নির্বাচনে লড়বেন বলে জানা গিয়েছে। তবে  এই আমেঠি থেকেই তিনি ২০১৯ সালে  বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন।

প্রিয়াঙ্কা গান্ধি যে নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করবেন । তা নিয়ে দীর্ঘদিন ধরে শুরু হয়েছে জল্পনা। অন্যদিকে শারীরিক অসুস্থতার কারণে মা সোনিয়া গান্ধি রায়বরেলি থেকে লোকসভা নির্বাচনে দাঁড়াবেন না। তাই তিনি লোকসভার পরিবর্তে রাজ্যসভার সাংসদ  হয়েছেন। তবে কংগ্রেসের এই রায়বরেলি আসন থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী  হয়ে সোনিয়া গান্ধি পর পর পাঁচবার জয়লাভ করেছেন। শুধু তাই নয় ২০১৯ সালে নির্বাচনে উত্তরপ্রদেশের এই একটি মাত্র কেন্দ্র যেখানে কংগ্রেস জয়লাভ করে।

এই আবহেই জল্পনা শুরু হয়েছে, রায়বরেলি থেকেই কি এবার নির্বাচনে দাঁড়াবে প্রিয়াঙ্কা । ইতিমধ্যেই রায়বরেলি লোকসভা কেন্দ্রের জায়গায় জায়গায় প্রিয়াঙ্কার ছবি দিয়ে পড়ল পোস্টার। আর সেখানে লেখা আছে – “রায়বরেলির পুকারতি প্রিয়াঙ্কা গান্ধীজি আয়ে।” অর্থাৎ ‘রায়বরেলির মানুষের আর্জি এই কেন্দ্রে প্রিয়াঙ্কা গান্ধীজি আসুন।’ তবে  এই পোস্টারটি নিয়ে এখন পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে