২০৪০ সালের মধ্যে দেশে প্রস্টেট ক্যানসারে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হবে, দাবি গবেষণায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০৪০ সালের মধ্যে প্রস্টেট ক্যানসারে আক্রান্তের সংখ্যা মারাত্মক আকার নেবে। সম্প্রতি এক গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্যটি উঠে এসেছে। সারা বিশ্বের মধ্যে ভারতে এই ক্যানসার আক্রান্তের সংখ্যা দ্বিগুন বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞান বিষয়ক সাময়িকী ‘ল্যানসেট’-এ প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী, প্রতি বছরই প্রস্টেট ক্যানসারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ২০৪০ সালের মধ্যে প্রতি বছর ভারতে প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হবেন ৭১ হাজার মানুষ। সারা ভারতে যতজন ক্যানসারে আক্রান্ত হবেন, তার প্রায় ৩ শতাংশ মানুষ প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হবেন। জানা গিয়েছে, ২ বছর আগে পুনের এক শল্য চিকিৎসক প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হন। তিনি যে ক্যানসারে আক্রান্ত হয়েছেন, সেকথা বুঝতে পারেননি তিনি। পরে দেখা যায়, ওই ব্যক্তির ক্যানসার মেরুদণ্ডে ছড়িয়ে গিয়েছে। এই ঘটনার পর প্রস্টেট ক্যানসার নিয়ে গবেষণার কাজে গতি আসে। তাতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

২০২০ সালে যেখানে প্রস্টেট ক্যানসারে আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ছিল, সেখানে ২০৪০ সালে ক্যানসার আক্রান্তের সংখ্যা দাঁড়াবে ২৯ লক্ষ। গবেষণাপত্রে উঠে এসেছে, ৫০ বছরের বেশি বয়সিদের প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার পিছনে বেশ কিছু ফ্যাক্টর কাজ করেছে। যারা খুব বেশি মাংস খান, ফল ও সবজি কম খান, শারীরিক ক্ষমতাও কম, তাঁদের ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি।

ক্যানসারে আক্রান্ত হওয়ার পিছনে বেশ কিছু লক্ষণ রয়েছে, যা গবেষণাপত্রে উল্লেখ রয়েছে। সেখানে জানানো হয়েছে, যদি কোনও ব্যক্তির ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাব হওয়ার প্রবণতা কমে যায় বা প্রস্রাবের মধ্যে রক্তের উপস্থিতি পাওয়া যায়, তাহলে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি