দোষীদের শাস্তির দাবিতে আঙ্গুল কেটে প্রতিবাদ ব্যক্তির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভাই ও ভ্রাতৃবধুর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে। পুলিশ দোষীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করছেনা, প্রতিবাদে নিজের আঙ্গুল কেটে ফেললেন ব্যক্তি। শুক্রবার মহারাষ্ট্রের সাঁতারা জেলায় এই ঘটনা ঘটেছে।

৪৩ বছর বয়সী ওই ব্যক্তির অভিযোগ, তাঁর ভাই নন্দকুমার নানাভারে এবং ভ্রাতৃবধু উজ্জ্বলা নানাভারে গত মাসে থানে জেলার উলহাসনগর শহরে আত্মহত্যা করেছেন। তাঁর ভাই মৃত্যুর আগে এক মন্ত্রীর নাম বলে গিয়েছেন। তবুও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করছেনা বলে অভিযোগ। রাজ্য সরকার দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিলে প্রতি সপ্তাহে তিনি দেহের বিভিন্ন অংশ কেটে ফেলবেন। সেই অংশ সরকারের কাছে পাঠাবেন বলে দাবি করেছেন ওই ব্যক্তি।

যদিও কোন মন্ত্রীর বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছেন তা স্পষ্ট নয়। ওই ব্যক্তি বর্তমানে পুনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত চলছে বলেই জানিয়েছেন পুলিশ আধিকারিকেরা।  

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6