নতুন বছরে বড় ধাক্কা ইসরোর, ‘অন্বেষা’ সহ একঝাঁক উপগ্রহের সফল উৎক্ষেপণের পরেই বিপত্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বছর শুরুতেই প্রথম বড় উৎক্ষেপণ করল। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে PSLV C62 রকেট উৎক্ষেপণ করা হয়েছে। এই রকেটে করেই সোমবার সকাল ১০টা ১৮ মিনিটে মহাকাশে পাড়ি দিয়েছে ১৬টি কৃত্রিম উপগ্রহ। তবে উৎক্ষেপণ সফল হলেও PSLV-C62 মিশন কক্ষপথে উপগ্রহ স্থাপনে ব্যর্থ হয়েছে।   

 মহাকাশে পাঠানো  হয়েছে  ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর তৈরি কৃত্রিম উপগ্রহ ‘অন্বেষা’কে যার পোশাকি নাম ইওএস-এন১। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) ২০২৬ সালের প্রথম কক্ষপথ অভিযান সফলভাবে উৎক্ষেপণ করা  হলেও উপগ্রহটি স্থাপন করা সম্ভব হয়নি।  অভিযানের মূল বিষয় ছিল EOS N1 অন্বেষা, যা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা দ্বারা তৈরি একটি হাইপারস্পেকট্রাল উপগ্রহ। অন্বেষা উপগ্রহটি উন্নত পৃথিবী পর্যবেক্ষণ অ্যাপ্লিকেশনের জন্য ডিজাইন করা হয়েছিল। ISRO একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, “PSLV-C62 মিশনের PS3 পর্যায়ের শেষে একটি ত্রুটি ঘটেছে। একটি বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।” ইসরো জানায়,  PSLV-C62 মিশন ব্যর্থ হয়েছে। রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা  হলেও কিন্তু তৃতীয় পর্যায়ের পরে ডেটা বিলম্বিত হয়েছে। চতুর্থ পর্যায়ের কাজ শুরু হয়েছে, কিন্তু তার পরে কোনও আপডেট পাওয়া যায়নি। মিশন নিয়ন্ত্রণ কেন্দ্র নীরব ছিল। উপগ্রহটি আলাদা হয়ে  গিয়েছে কিনা তা স্পষ্ট নয়।

 প্রথমবার পরীক্ষামূলকভাবে পাঠানোর কথা ছিল AayulSAT নামের একটি বিশেষ উপগ্রহকে। বেঙ্গালুরু-ভিত্তিক একটি স্টার্টআপ তৈরি করেছে এই স্যাটেলাইট। যার লক্ষ্য মহাকাশে জ্বালানি ভরার প্রযুক্তি পরীক্ষা করা।  AayulSAT সফল হলে ভবিষ্যতে কক্ষপথেই উপগ্রহে জ্বালানি ভরার পথ খুলে যেতে  পারত ফলে বহু উপগ্রহের কার্যকালের মেয়াদ অনেকটা বাড়ত।  ভারত ছাড়াও  মরিশাস ও ব্রাজিলের একাধিক উপগ্রহও ছিল এই মিশনে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন