এনসিপি বিধায়কের ভাইপোর গাড়িতে ধাক্কায় মৃত্যু যুবকের, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক দুর্ঘটনা। মহারাষ্ট্রের এক বিধায়কের ভাইপোর গাড়িতে চাপা পড়ে মৃত্যু হল এক ১৯ বছর বয়সী যুবকের।  এই ঘটনার পর ইতিমধ্যেই বিধায়কের ভাইপোকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ময়ূর মোহিত হলেন পুনে জেলার খেড় আলান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিলীপ মোহিত পাটিলের ভাগ্নে।

বলা বাহুল্য, দিলীপ মোহিত পাটিল হলেন ন্যাশনাল কংগ্রেস পার্টি (অজিত পওয়ার)-র বিধায়ক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে পুনে-নাসিক জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। বিধায়কের ভাইপোর গাড়ির ধাক্কায় মৃত্যু হল বছর ১৯-এর ওম ভালেরাও । ইতিমধ্যেই এই ঘটনা প্রসঙ্গে এক বিবৃতি দিয়েছেন আলান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক। সেখানে তিনি জানান, ‘ এই দুর্ঘটনার সময় ভাইপো ঘটনাস্থল থেকে পালিয়ে যায়নি। সে নেশাগ্রস্ত ছিল না ।‘ তাহলে প্রশ্ন উঠছে কি করে তাহলে এমন দুর্ঘটনা ঘটল। এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, এই ঘটনা প্রথম নয়। এরআগে  পুণের কল্যাণ নগরে দুই তরুণ ইঞ্জিনিয়ারকে পোর্শে দিয়ে চাপা দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।  আর এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের গাড়ি চাপায় মৃত্যু হল এক যুবকের।  

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?