সেলফি তুলতে গিয়ে সোজা ১০০ ফুট নিচের খাদে, তবুও ফিরলেন বেঁচে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কম- বেশী সকলেই সেলফি তুলতে ভালোবাসে। আর এই সেলফি তুলতে গিয়ে ফের ঘটল বিপত্তি। খাদ থেকে ১০০ ফুট গভীরে গিয়ে পড়লেন ২৯ বছরের এক মহিলা । এমনই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের সাতারায়। দুর্ঘটনার খবর পেয়ে আহত মহিলাকে দড়ি দিয়ে তোলেন স্থানীয়রা।

 পুনে থেকে বন্ধুদের সঙ্গে সাতারা জেলার বোর্ন ঘাটের থোসেঘর জলপ্রপাতে এসেছিলেন আমির কুরেশি। আর জলপ্রপাতের কাছে গিয়ে সেলফি তুলতেই পা পিছলে তিনি পড়ে যান ১০০ ফুট গভীর খাদে। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় হোমগার্ড এবং স্থানীয়রা। অনেক চেষ্টায়  তাঁকে  নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। ইতিমধ্যেই ওই তরুণীকে উদ্ধারের সময়কালের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, দড়ি ধরে তাঁকে নিচ থেকে তুলে আনছেন এক যুবক। উদ্ধারকারির সাহায্যে এদিন  কোনওমতে প্রাণে  বাঁচেন বছর ২৯-এর আমির কুরেশি।

এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন,’ ওই তরুণীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।  অন্যদিকে, কয়েকদিন আগেই মহারাষ্ট্রের রায়গড়ের কুম্ভে জলপ্রপাতে পড়ে মৃত্যু হয় ২৬ বছরের এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের৷ একথায় সেলফি বা রিলস বানাতে গিয়ে এই ধরনের ঘটনা এখন নিত্যদিনে ঘটছে। বারবার সাবধান করা হলেও হচ্ছে না কোন সমাধান।

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?