কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরুদ্ধে প্রথম থেকেই প্রতিবাদ করছিলেন পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। তাঁদের দাবি, এই চুক্তির জেরে ভারতীয় পণ্যের ক্ষতি হবে। ভারতের বাজারে আমেরিকার পণ্য প্রবেশ করলে আখেরে ক্ষতি হবে দেশের কৃষকদের। তাই এই চুক্তি অবিলম্বে বাতিল নয়তো কিছু শর্ত পরিবর্তন করতে হবে। কেন্দ্রের বিরুদ্ধে বারবার আর্জি জানিয়েছিলেন কৃষকরা। কিন্তু তাতে কর্ণপাত করেনি কেন্দ্রীয় সরকার। তাই ফের আন্দোলনে নামলেন কৃষকরা। গতকাল, শনিবার রাতে কৃষক নেতা জগজিৎ সিং ডাল্লেওয়াল ঘোষণা করেছিলেন আজ, রবিবার তাঁরা পদযাত্রা শুরু করবেন। ২২৮ কিমি পথ পায়ে হেঁটে অতিক্রম করে আগামী ২৯ আগস্ট দিল্লির যন্তর মন্তরে যাবেন কৃষকরা। সেখানেই ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরুদ্ধে ধর্না অবস্থান করবেন তাঁরা।

সেইমতোই আজ, রবিবার দুপুর ৩টে থেকে দিল্লি চলো অভিযান শুরু করবেন পঞ্জাবের কৃষক নেতারা। সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে আন্দোলনে নামছেন কৃষকরা। এই প্রতিবাদ কর্মসূচির প্রতীকী নাম দেওয়া হয়েছে, ‘কৃষক বাঁচাও পদযাত্রা’। এদিন দুপুর ৩টে-তে প্রার্থনা করে দত্তা সিংহওয়ালা গ্রাম থেক পদযাত্রা শুরু করবেন কৃষকরা। পদযাত্রাতে অংশগ্রহণকারীরা উঝানা গ্রামের দিকে অগ্রসর হবেন। যেখানে প্রধান বাজার এলাকায় পদযাত্রীদের স্বাগত জানানো হবে বলে আশা করা হচ্ছে। যাত্রার প্রথম রাতের বিরতি হবে বেলারখা গ্রামে। তারপর ফের দিল্লির উদ্দেশ্যে রওবা দেবেন কৃষকরা। আর সেই কথা মাথাতে রেখেই কড়া পদক্ষেপ নিয়েছে হরিয়ানা পুলিশ।

আরও পডুন: ট্রেনে বচসার জেরে ব্লেড দিয়ে রেলপুলিশের উপর হামলা, গ্রেফতার বাঙালি অভিনেত্রী

পঞ্জাব-হরিয়ানার খানৌরি সীমানা সিল করে দিয়েছে পুলিশ। বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং পাঁচ স্তরের ব্যারিকেড বসানো হয়েছে। এছাড়া ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে হরিয়ানা থেকে দিল্লি আসার সমস্ত রাস্তাই বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। কৃষক সংগঠনগুলি জানিয়েছে যে, মিছিলটি শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে। পুলিশের সহযোগিতা চেয়েছেন তাঁরা। হরিয়ানা-পঞ্জাব সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। সতর্ক রয়েছে হরিয়ানা পুলিশ।

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের

খেলার মাঝেই প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন ভিনিসিয়াস

বাবা-মায়ের সঙ্গে গয়নার দোকানে গিয়ে সায়ানাইড মুখে পুরল একরত্তি, তারপর….

স্বস্তি! অভিজিৎ দীপক সহ তিন ককরোচ নেতাকে মুক্তি দিল আদালত

বক্সঅফিসে ঝড় তোলা অব্যাহত! ১০ দিনে ‘দৃশ্যম ৩’-এর বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি ছুঁই ছুঁই

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের

ধর্মীয় বিশ্বাস নিয়ে বিবাদের জেরে কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন পাষন্ড স্বামীর

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..