কৃষকদের ডাকা বন্‌ধের জেরে সোম সকালেই বিপর্যস্ত পঞ্জাবের জনজীবন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একাধিক দাবি নিয়ে চলছে কৃষক আন্দোলন। এই আবহে এবার পঞ্জাব জুড়ে বনধের ডাক দিল কৃষকরা। সোমবার সকাল থেকেই শুরু হয়েছে বনধ। আর  তারজেরেই পঞ্জাব জুড়ে বাতিল হল একাধিক ট্রেন। সেইসঙ্গে বন্ধ একাধিক রাস্তা ।  একইসঙ্গে দুধ, ফল এবং শাকসবজির সরবরাহও মিলবে  না এ দিন সন্ধ্যা পর্যন্ত।

সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই বনধ। এ সময় চিকিৎসাসহ অত্যাবশ্যকীয় সেবা অব্যাহত থাকবে।  তবে  জানা গিয়েছে, কৃষকদের বিক্ষোভের জেরে বাতিল হয়েছে  ১৬৩ টি ট্রেন। অন্যদিকে এদিন সকাল থেকে মহাসড়ক বন্ধ করে দিয়েছে কৃষকেরা। জলন্ধর-দিল্লি জাতীয় সড়ক এবং অমৃতসর-দিল্লি হাইওয়েতে তাঁরা  বসে রয়েছেন । এরজেরে পঞ্জাব জুড়ে বন্ধ হয়েছে প্রায় ২০০ টির বেশি রাস্তা ।

এই প্রসঙ্গে আন্দোলন রত এক কৃষক জানিয়েছেন,’ পঞ্জাব জুড়ে বনধ থাকলেও মিলবে জরুরি পরিষেবা। শুধু তাই নয় কেউ যদি কোন অনুষ্ঠানে চান সেইসকল ব্যক্তিদের ও বাধা  দেওয়া হবে না। এদিন বিকেল ৪ টের পর থেকে ফের পরিষেবা স্বাভাবিক হবে।‘ বলা বাহুল্য, কৃষকদের মূল দাবি হল , ফসলের ন্যায্য সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা দিতে হবে সরকারকে। একই সঙ্গে সমস্ত কৃষিঋণ মকুব করতে হবে। স্বামীনাথন কমিশনের প্রস্তাব মেনে ফসলের ন্যায্য সহায়ক মূল্য দেওয়ারও দাবি জানানো হয়েছে। তবে কৃষকদের সেই দাবি এখন গ্রহণ করেনি কেন্দ্র। সেইজন্য লাগাতার চলছে আন্দোলন।

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা