মোদি বা দ্রৌপদী মুর্মু নয়, রাষ্ট্রপতি ভবনে কার সঙ্গে প্রথম হাত মেলালেন পুতিন? রইল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কথায় বলে, ‘সেয়ানে সেয়ানে টক্কর’। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর)  প্রোটোকল ভেঙে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানাতে পালামের ইন্দিরা গান্ধি আন্তরজাতিক বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবাইকে চমকে দিয়েছিলেন। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এবার চমকে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সফরের দ্বিতীয় দিনে শুক্রবার (৫ ডিসেম্বর) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎকার করতে রাইসিনা হিলসে পৌঁছে গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। তাঁকে স্বাগত জানাতে বিছিয়ে দেওয়া হয়েছিল লাল গালিচা। অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন রাষ্ট্রপতি। খানিকটা পিছনে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। রুশ প্রেসিডেন্টকে বহনকারী কালো রঙের লিমুজিন দাঁড়াতেই এগিয়ে যান রাষ্ট্রপতি ও মোদি। দরজা খুলে গাড়ি থেকে নামতেই পুতিনকে অভিবাদন জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল ভূদেব পারিদা। পাল্টা মাথা ঝাঁকিয়ে অভিবাদন জানান পুতিনও। তার পরে সবাইকে অবাক করে দিয়ে এগিয়ে গিয়ে প্রথমে তাঁর সঙ্গে করমর্দন করেন। এর পর গট গট করে হেঁটে এসে রাষ্ট্রপতির সঙ্গে হাত মেলান। তার পর মোদির সঙ্গে।

এর পরে একই সঙ্গে তিন জন এগিয়ে যান। চিত্র সাংবাদিকদের জন্য ছবির পোজ দেন। পরে অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেন রুশ প্রেসিডেন্ট। সেনাবাহিনীর দেওয়া গার্ড আব অনার শেষে রাষ্ট্রপতি ভবনের পদস্থ আধিকারিকদের সঙ্গে পরিচয় পর্ব সারেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে করমর্দন করে গাড়িতে চড়ে বেরিয়ে যান।

যার সঙ্গে প্রথম করমর্দন করেছেন রুশ প্রেসিডেন্ট সেই সেনা আধিকারিক তথা রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল ভূদেব যাদব মূলত দ্রৌপদি মুর্মুর আমন্ত্রণ, সফর ও বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার বিষয়টি ঠিক করেন।

দক্ষিণ কলকাতায় পরপর ট্রান্সফরমার বিকল,লিফট-পাম্প অচল, বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল বাসিন্দারা

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা

প্রাতঃভ্রমণে বেরিয়ে বিপদ, ‘কাকিমা’ বলে ডাক, পিছন ফিরতেই গলার হার ছিনিয়ে চম্পট দুষ্কৃতীদের

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

মাথায় টোপর, শেরওয়ানি পড়ে ট্রাক্টর চালিয়ে কনে আনতে হাজির বর! অভিনব এন্ট্রিতে তাজ্জব নেটদুনিয়া

‘সবে ট্রেলার দেখছেন’, মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু