লালুর জন্মদিনে লউন্ডা নাচ, খুশি হয়ে শিল্পীকে নিজের হাতের হিরের বালা দিলেন রাবড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপাহিয়া’র দৌলতে এখন সকলের কাছে পরিচিত লউন্ডা নাচ। বিহারের এই জনপ্রিয় নাচে কোমর দোলাতে দেখা যায় ছেলেদের। জুটিতে বা একা কোনও ছেলেকে পারফর্ম করতে দেখা যায় স্টেজে। এটাই বিহারে লউন্ডা নাচ হিসেবে পরিচিত। আর সেই লউন্ডা নাচের জন্য হিরের বালা পেলেন এক শিল্পী। আর তাঁকে সেই উপহার দিয়েছেন খোদ লালুপত্নী রাবড়ি দেবী। গতকাল, বৃহস্পতিবার ছিল দেশের প্রাক্তন রেলমন্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদেবর ৭৯ তম জন্মদিন। আর সেই জন্মদিন উপলক্ষ্যে বিহারের পাটনায় রাবড়ি দেবীর বাসভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাতে যোগ দিয়েছিলেন লালুপ্রসাদ যাদবের পরিবারের সব সদস্য থেকে শুরু করে তাঁর দল আরজেডির নেতা-কর্মীরা।

আরও পডুন: দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

কার্যত উৎসবের মেজাজ ছিল রাবড়ি দেবীর বাসভবনে। লালুর ৭৯তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। কেক কাটতেও দেখা যায় আরজেডি নেতাকে। ৭৯ পাউন্ডের বিশাল কেক কাটেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাবড়ি দেবীর বাসভবনে আসা দলীয় কর্মী ও নেতাদের সঙ্গে দেখাও করেন লালু। এমনকী নিজের হাতে খাবার পরিবেশনও করেন তিনি। রাতে ভোজপুরী গানের সঙ্গে অনুষ্ঠিত হয় নাচ-গান। লোকগীতিরও আসর বসেছিল। তবে লালুর জন্মদিন উপলক্ষ্যে মূল আকর্ষণ ছিল লউন্ডা নাচ। সেই লউন্ডা নাচের জন্য রাবড়ি দেবীর মন জয় করে ফেলেন ভোজপুরী শিল্পী ছোট্টু ছালিয়া। তাই তাঁকে নিজের হাতে থাকা হিরের বালা খুলে দিয়ে দেন রাবড়ি দেবী। তিনি নিজেই পরে বিষয়টি সকলের সামনে নিয়ে আসেন। তবে এমন উপহার তিনি বারবার যাদব পরিবারের কাছ থেকে পেয়ে থাকেন বলে জানিয়েছেন ছোট্টু।

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL