ইনস্টাগ্রামে আলাপ, দুর্গাপুজোর মণ্ডপেই চারহাত এক হল যুগলের

পাড়ার বারোয়ারি দুর্গাপুজো মণ্ডপেই পরিণতি পেল ভালবাসা। মালাবদল থেকে সিঁদুরদান, পুরহিতের উপস্থিতিতে যাবতীয় রীতি মেনেই চারহাত এক হল প্রেমিক যুগলের।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাড়ার বারোয়ারি দুর্গাপুজো মণ্ডপেই পরিণতি পেল ভালবাসা। মালাবদল থেকে সিঁদুরদান, পুরহিতের উপস্থিতিতে যাবতীয় রীতি মেনেই চারহাত এক হল প্রেমিক যুগলের। এই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলেন এলাকাবাসী থেকে দর্শনার্থীরা। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই আলোড়ন ছড়িয়ে পড়েছে উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকায়। সেখনাকার ১০ নম্বর ওয়ার্ডের নেতাজী সংঘের বারোয়ারি দুর্গাপুজোর মণ্ডপে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রের খবর, অশোকনগরের বাসিন্দা বছর ছাব্বিশের তনু অধিকারীর সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় হয়েছিল খড়দার বাসিন্দা সৌমি দফাদারের( ১৮ বছর)। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁদের। প্রায় এক বছর ধরে চলছিল সেই সম্পর্ক।

তবে তরুণীর পরিবারের তরফে এই সম্পর্ক মেনে নিচ্ছিল না। সেই কারণেই পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। সম্প্রতি দুর্গাপুজোর সময় প্রেমিকের সঙ্গে দেখা করতে অশোকনগরে চলে আসেন ওই তরুণী। এরপর পরিবারের সদস্যরা ফোন করতে শুরু করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তরুণীর আশঙ্কা ছিল, বাড়ি ফিরে গেলে তাঁকে মারধর করতে পারে, ফোন কেড়ে নেওয়া হতে পারে কিংবা অন্যত্র বিয়ে দিয়ে দেওয়া হতে পারে। সেই ভয়েই তিনি বাড়ি ফিরতে রাজি হননি। অন্যদিকে, পরিবারের সদস্যরাও তাঁকে জোর করে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে দাবি। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা ও ক্লাবের সদস্যরা আলোচনা করে তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। নেতাজী সংঘের সদস্যরা তড়িঘড়ি মালা, টোপর, শাঁখা-সহ বিয়ের প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করেন।

খবর দেওয়া হয় দুর্গা পুজোর দায়িত্বে থাকা পুরোহিতকে। এরপর রাতেই দুর্গাপুজোর মণ্ডপে তাঁদের বিয়ের আয়োজন করা হয়। পুরোহিতের উপস্থিতিতে বিয়ের মন্ত্রোচ্চাণের মধ্য দিয়ে সম্পন্ন হয় মালাবদল ও সিঁদুরদান-সহ বিয়ের বিভিন্ন রীতি। এই বিষয়ে বর তনু অধিকারী জানান, ‘বিয়ের কোনও পূর্বপরিকল্পনা ছিল না। পরিস্থিতির কারণে আচমকাই এই সিদ্ধান্ত নিতে হয়।’ অন্যদিকে, নেতাজী সংঘের সভাপতি অজয় কুমার দে জানান, ঘটনাটি তাঁদের কাছেও অপ্রত্যাশিত ছিল। তবে দু’জনের ভালবাসার সম্পর্কের কথা জানার পর তাঁদের বিয়ের ব্যবস্থা করা হয়। তাঁরা চান, নবদম্পতি ভালভাবে সংসার করুন। বিয়ের সময় ক্লাবের সদস্যদের পাশাপাশি পাড়ার বাসিন্দা ও প্রতিমা দর্শনে আসা বহু মানুষ উপস্থিত ছিলেন। দর্শনার্থীদের অনেকেই দাঁড়িয়ে এই বিয়ে দেখেন। কেউ কেউ মোবাইল ফোনে সেই মুহূর্তের ভিডিও করেন, যা পরে সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে। 

আগামী বছরের দুর্গাপুজোতে জোড়া অষ্টমী, বাড়তি আনন্দের দিন বাঙালির কাছে

SBI-তে বড়সড় সাইবার হানা, ৩,৮৯৭ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে!

একাদশীতে অফিস অথচ হ্যাংওভারে নাজেহাল? ৬টি পানীয় করবে মুশকিল আসান

প্রয়াত পপ গায়ক জাস্টিন বিবারের প্রাক্তন প্রেমিকা সাহারা রে, বয়স হয়েছিল ৩৪ বছর

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বিসর্জনে দুর্ঘটনা এড়াতে বাড়তি তৎপরতা! কলকাতায় দায়িত্বে ১২ আইপিএস, ঘাটগুলিতেও বিশেষ ব্যবস্থা

প্রথম একাদশে এখনই জায়গা নয়! বৈভবকে কেন অপেক্ষা করতে হবে, জানালেন শ্রেয়স

টাইগারের উপর গুলিকাণ্ডে কোটা থেকে ধৃত ৩ শুটারকে অ্যান্টি-এক্সটরশন সেলের হাতে তুলে দিল পুলিশ

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

সিঁদুর খেলার আনন্দ মাটি করবে বৃষ্টি! দশমীর বিকেলে কেমন থাকবে আবহাওয়া?

চাপ বাড়ল সিজেপি নেতা সৌরভ-আশুতোষের, দ্বিতীয় মামলাও গেল ক্রাইম ব্রাঞ্চের হাতে

পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে বিমানবন্দরে আটকে রাখার অভিযোগ! ৫০ হাজার টাকা জরিমানার দাবি আপের

বিবাহিত প্রেমিকের সঙ্গে লিভ-ইন, ভয়ঙ্কর পরিণতি হল মহিলার

দীর্ঘ টানাপোড়েনের অবসান! ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কী জানালেন ট্রাম্প ?