বিবাদ এড়িয়ে চলুন! মায়ের বিদায়ের দিনে ভাগ্য সহায় হবে কার, জানুন আজকের রাশিফল

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী। বিষাদমাখা সুরে কৈলাসে ফিরে যাবেন উমা, মর্ত্যে রয়ে যাবে উৎসবের স্মৃতি আর মনখারাপের আবহ। মায়ের ঘরে ফেরার দিনেই কারও জীবনে আসতে পারে সাফল্যের খবর আবার কারও সামনে অপেক্ষা করবে নতুন চ্যালেঞ্জ। গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী, বিজয়া দশমীর এই বিশেষ দিন ১২ রাশির কেমন কাটবে জেনে নিন।   

১. মেষ রাশি (Aries)

কর্মক্ষেত্রে নতুন যোগাযোগের মাধ্যমে সুযোগ আসতে পারে। আটকে থাকা কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আর্থিক বিষয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া বাড়তে পারে। পারিবারিক ব্যাপারে অশান্তির সম্ভাবনা। 

২. বৃষ রাশি (Taurus)

পেশাগত ক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সময় নিজেকে সংযত  রাখুন। অপ্রয়োজনীয় খরচ কমানোর দিকে নজর দিন। ব্যস্ততার মধ্যেও প্রিয়জনদের সময় দেওয়ার চেষ্টা করুন।

৩. মিথুন রাশি (Gemini)

নতুন কিছু শেখা বা ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে আপনার ভাবনা প্রশংসা পেতে পারে। দূরের কোনও  কাজের জায়গা থেকে গুরুত্বপূর্ণ খবর আসতে পারে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। ঝগড়া-বিবাদ এড়িয়ে চলুন।

৪. কর্কট রাশি (Cancer)

আর্থিক লেনদেন ও যৌথ সম্পত্তির বিষয়ে সতর্ক থাকুন। হঠাৎ কোনও পরিবর্তন পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করলে ভুল বোঝাবুঝি কমবে। নিজের শরীরের দিকে নজর দিন। 

৫. সিংহ রাশি (Leo)

ব্যক্তিগত সম্পর্ক ও অংশীদারির ক্ষেত্রে আলোচনার গুরুত্ব বাড়বে। ব্যবসায় নতুন চুক্তির সুযোগ এলেও শর্তগুলি ভালভাবে যাচাই করুন। সঙ্গীর মতামতকে গুরুত্ব দিলে সম্পর্কের টানাপোড়েন কমতে পারে। হঠাৎ অর্থ প্রাপ্তির সম্ভাবনা। 

৬. কন্যা রাশি (Virgo)

কাজের চাপ বাড়লেও পরিকল্পনা করে এগোলে পরিস্থিতি নিজের হাতের নাগালে থাকবে। পুরনো কোনও সমস্যা মেটানোর সুযোগ পাবেন। নিয়মিত খাওয়াদাওয়া করুন ও পর্যাপ্ত বিশ্রাম নিন। ছোটখাটো মতবিরোধের সম্ভাবনা রয়েছে। 

৭. তুলা রাশি (Libra)

সৃজনশীল কাজ, পড়াশোনা ও নতুন পরিকল্পনায় মন দিতে পারেন। প্রেমের সম্পর্কে আনন্দের মুহূর্ত আসতে পারে। তবে আর্থিক লাভের আশায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না। কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে। 

৮. বৃশ্চিক রাশি (Scorpio)

পরিবার ও বাড়ির বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আসতে পারে। কর্মক্ষেত্রের ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখুন। বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একেবারেই তাড়াহুড়ো করবেন না। 

৯. ধনু রাশি (Sagittarius)

নতুন কোনও কাজ শুরু হতে পারে। পরিচিত কারও সঙ্গে কথোপকথন থেকে নতুন সুযোগ আসতে পারে। ছোটখাটো যাত্রার পরিকল্পনা থাকলে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বেরোন। কোনও কারণে হঠাৎ মানসিক আনন্দ নষ্ট  হতে পারে। কোনও কাছের আত্মীয়ের জন্য উৎকণ্ঠা দেখা দিতে পারে। 

১০. মকর রাশি (Capricorn)

আর্থিক পরিকল্পনা ও পারিবারিক দায়িত্বের দিকে নজর দিতে হবে। কোনও কেনাকাটা বা বড় খরচের আগে বাজেট যাচাই করুন। কথা বলার সময় সংযম বজায় রাখলে সম্পর্কের জটিলতা এড়ানো সম্ভব।

১১. কুম্ভ রাশি (Aquarius)

বহু দিনের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। তবে আবেগের বশে প্রতিক্রিয়া না দিয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন। নিজের শরীর ও মনের যত্ন নিন।  কোনও দুঃসংবাদ পেতে পারেন। 

১২. মীন রাশি (Pisces)

দশমীতে একটু নিরিবিলিতে সময় কাটিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন। অপ্রয়োজনীয় খরচ ও অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন। পর্যাপ্ত ঘুমের দিকে নজর দিন।  আর্থিক সংকট দেখা দিতে পারে। আত্মীয়ের আগমন ব্যয় বৃদ্ধি পাবে। 

‘বুড়ো’ বয়সে শতরান করে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন বাভুমা

মক্কার মসজিদে চুমু খাওয়ার অপরাধেই শিরশ্ছেদ করা হয়েছে দুই বাংলাদেশির?

দশেরায় শুক্রাদিত্য-বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ যোগ, সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির

স্বাধীনতার বছরে শুরু পুজো, মাকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ

দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, কী রাখলেন?

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

বিবাদ এড়িয়ে চলুন! মায়ের বিদায়ের দিনে ভাগ্য সহায় হবে কার, জানুন আজকের রাশিফল

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ