প্রথম একাদশে এখনই জায়গা নয়! বৈভবকে কেন অপেক্ষা করতে হবে, জানালেন শ্রেয়স

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স মাত্র ১৫ বছরে হলেও ২২ গজের ময়দানে ব্যাট হাতে দাপুটে সব ক্রিকেটারদের টেক্কা দিতে পারেন বৈভব সূর্যবংশী। এত কম বয়সে তাঁর সাফল্যের প্রশংসা করেন বিশ্বের নামী ক্রিকেটাররা। তাঁকে ঘিরে চড়ছে প্রত্যাশার পারদ। তবু জাতীয় দলের প্রথম একাদশে জায়গা মিলছে না তরুণ এই ক্রিকেটারের। বাইরে বসেই সতীর্থদের খেলা দেখতে হচ্ছে এই বিস্ময় বালককে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের? অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের উপরই কি বেশি ভরসা করছে ভারত? বৈভবের প্রথম একাদশে জায়গা না হওয়া নিয়ে এবার মুখ খুললেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। তরুণ তারকাকে  নিয়ে করা শ্রেয়সের বক্তব্যে নতুন করে শুরু হয়েছে চর্চা।   

বৈভবের প্রতিভা নিয়ে কোনও সংশয় নেই। চলতি বছরের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। টুর্নামেন্টে ৭৭৬ রান করে নজর কেড়েছিলেন এই তরুণ ব্যাটার। তাঁর বিধ্বংসী ব্যাটিং দেখে অনেকেই জাতীয় দলের প্রথম একাদশে তাঁকে নিয়মিত দেখতে চাইছেন। কিন্তু ভারতীয় দলের ওপেনিংয়ে ইতিমধ্যেই নিজেদের জায়গা মজবুত করেছেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। এই নিয়েই টি-টোয়েন্টি দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার মুখ খুলেছেন। বলেছেন,বর্তমানে দুই ওপেনারই ধারাবাহিকভাবে ভালো খেলছেন। বিশ্বকাপ জয়ের ক্ষেত্রেও তাঁদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই আপাতত দলের সফল ওপেনিং জুটিতে পরিবর্তন আনার বিষয়ে তাড়াহুড়ো করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। শ্রেয়সের কথায়, ‘সূর্যবংশীর মতো একজন প্রতিভাবান খেলোয়াড়ের জন্য ড্রেসিংরুমে সবসময় খুশি থাকাটা জরুরি। সে খুবই ছোট, সুযোগ পাওয়ার জন্য তার সামনে আরও অনেক বছর রয়েছে। এমন নয় যে সে এখনই দলে ঢুকে পড়তে পারবে, কারণ আমাদের ওপেনাররা নিয়মিত রান করছে এবং তারা বিশ্বকাপ জিতেছে।’  

আরও পড়ুন: আগামী বছরের দুর্গাপুজোতে জোড়া অষ্টমী, বাড়তি আনন্দের দিন বাঙালির কাছে

তরুণ ক্রিকেটারকে কীভাবে সামলানো হচ্ছে, সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন শ্রেয়স। তাঁর বক্তব্য, বৈভবকে নিয়মিত বোঝানো হচ্ছে যে নিজের সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। নিজের প্রস্তুতি ও খেলার প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখতে হবে। একই সঙ্গে প্রথম একাদশে সুযোগ না পাওয়ার বিষয়টি নিয়ে অতিরিক্ত চিন্তা না করার পরামর্শও দেওয়া হয়েছে তাঁকে।

বিদেশের মাটিতে স্বামী-মেয়েকে নিয়ে ‘দশেরা’ উদযাপন প্রিয়াঙ্কার, মালতির পা ধুয়ে পুজো তারকা দম্পতির

বিসর্জনের আগে মাকে খাওয়ানো হয় পান্তা ভাত-কচুশাক! টাকিতে অটুট ৩০৭ বছরের ঐতিহ্য

আগামী বছরের দুর্গাপুজোতে জোড়া অষ্টমী, বাড়তি আনন্দের দিন বাঙালির কাছে

SBI-তে বড়সড় সাইবার হানা, ৩,৮৯৭ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস!

একাদশীতে অফিস অথচ হ্যাংওভারে নাজেহাল? ৬টি পানীয় করবে মুশকিল আসান

প্রয়াত পপ গায়ক জাস্টিন বিবারের প্রাক্তন প্রেমিকা সাহারা রে, বয়স হয়েছিল ৩৪ বছর

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বিসর্জনে দুর্ঘটনা এড়াতে বাড়তি তৎপরতা! কলকাতায় দায়িত্বে ১২ আইপিএস, ঘাটগুলিতেও বিশেষ ব্যবস্থা

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

সিঁদুর খেলার আনন্দ মাটি করবে বৃষ্টি! দশমীর বিকেলে কেমন থাকবে আবহাওয়া?

চাপ বাড়ল সিজেপি নেতা সৌরভ-আশুতোষের, দ্বিতীয় মামলাও গেল ক্রাইম ব্রাঞ্চের হাতে

প্রথম একাদশে এখনই জায়গা নয়! বৈভবকে কেন অপেক্ষা করতে হবে, জানালেন শ্রেয়স

পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে বিমানবন্দরে আটকে রাখার অভিযোগ! ৫০ হাজার টাকা জরিমানার দাবি আপের

বিবাহিত প্রেমিকের সঙ্গে লিভ-ইন, ভয়ঙ্কর পরিণতি হল মহিলার