টাইগারের উপর গুলিকাণ্ডে কোটা থেকে ধৃত ৩ শুটারকে অ্যান্টি-এক্সটরশন সেলের হাতে তুলে দিল পুলিশ

গত ১৮ অক্টোবর টাইগার শ্রফকেই তাঁর বাড়ির সামনেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেই গুলি ছোড়া হয়। অভিনেতা গাড়িতে থাকায় অল্পের জন্যে বাঁচেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টাইগার শ্রফের উপর গুলিকাণ্ডে রীতিমতো কেঁপে উঠেছে বলিউড। যদিও এই ঘটনা নতুন নয়, এর আগে সুপারস্টার সলমান খানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার দরুণ কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজরে পড়েছিলেন রোহিত শেট্টি, কপিল শর্মা, দিশা পাটানির মতো তারকারা। মরতে হয়েছে বাবা সিদ্দিকিকেও। কৃষ্ণসার হত্যার জন্যে কয়েক বছর ধরেই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজরে রয়েছেন সুপারস্টার সলমান খান। যতদিন না তিনি বিষ্ণোই গ্যাংয়ের কাছে ক্ষমা চাইছেন, ততদিন তাঁর নিস্তার নেই, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এবার হামলা হল জ্যাকি শ্রফের পুত্রের উপর।

গত ১৮ অক্টোবর টাইগার শ্রফকেই তাঁর বাড়ির সামনেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেই গুলি ছোড়া হয়। অভিনেতা গাড়িতে থাকায় অল্পের জন্যে বাঁচেন। তবে তাঁর গাড়ির চালক এবং রাস্তায় থাকা একজন রিক্সাওয়ালা গুরুতর আহত হয়েছেন। অভিনেতাও সামান্য আহত হয়েছেন। এই ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে চলচ্চিত্র সংগঠনগুলি। মুম্বইয়ের দেবেন্দ্র ফড়নবিশ সরকারের বিরুদ্ধে নিরাপত্তার অভাবের তোপ দেগেছে। যদিও ঘটনার ১৬ ঘণ্টার মধ্যেই ৫ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনজনকে রাজস্তান থেকে, ২ জনকে মহারাষ্ট্র থেকে।

জানা গিয়েছে, বুধবার (২১ অক্টোবর) ভোরে অভিযুক্ত ফুল সিংহ, হৃতিক কুমার এবং রেহানকে কোটা থেকে মুম্বইয়ে নিয়ে আসা হয়েছে। তাঁদের মেডিক্যাল পরীক্ষার জন্য জিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর আরও তদন্তের জন্য মুম্বই পুলিশের অ্যান্টি-এক্সটরশন সেল ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে। ১৮ অক্টোবর টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর পরেই তিন দুষ্কৃতী ঘটনাস্থল ছাড়ে। এরপর পুণে-জয়পুর এক্সপ্রেসে কোটা পৌঁছতেই তাঁদের গ্রেফতার করে পুলিশ। তাঁদের এখন অ্যান্টি-এক্সটরশন সেল ইউনিটে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। 

এদিকে জানা গিয়েছে, টাইগারের উপর হামলায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের অভিযোগে মঙ্গলবার দুই মহিলাসহ আরও চারজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। অভিযুক্তরা হলেন কুণাল (২১), সুমিত (১৯), রাধা (২৩) এবং ববিতা (২৩)। কুনাল ও সুমিতকে হরিয়ানার সোনিপত থেকে এবং রাধা ও ববিতাকে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশের জানিয়েছে, ধৃত দুই মহিলা একটি পিস্তল ও গুলি নিয়ে মুম্বই গিয়েছিলেন। এরপরে দাদারে একটি হোটেল থেকে মহিলাদের থেকে ব্যাগটি সংগ্রহ করে এক নাবালক ছেলে। পুলিশ মনে করছে, হামলায় জড়িত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের কাছে ওই অস্ত্র সরবরাহ করা হয়েছে। নতুন গ্রেফতার হওয়া চার অভিযুক্তকে মহারাষ্ট্র পুলিশের অপরাধ তদন্ত বিভাগের দল গ্রেফতার করেছে এবং মুম্বইয়ে নিয়ে আসার জন্য তিন দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আগামী বছরের দুর্গাপুজোতে জোড়া অষ্টমী, বাড়তি আনন্দের দিন বাঙালির কাছে

SBI-তে বড়সড় সাইবার হানা, ৩,৮৯৭ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস!

একাদশীতে অফিস অথচ হ্যাংওভারে নাজেহাল? ৬টি পানীয় করবে মুশকিল আসান

প্রয়াত পপ গায়ক জাস্টিন বিবারের প্রাক্তন প্রেমিকা সাহারা রে, বয়স হয়েছিল ৩৪ বছর

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বিসর্জনে দুর্ঘটনা এড়াতে বাড়তি তৎপরতা! কলকাতায় দায়িত্বে ১২ আইপিএস, ঘাটগুলিতেও বিশেষ ব্যবস্থা

প্রথম একাদশে এখনই জায়গা নয়! বৈভবকে কেন অপেক্ষা করতে হবে, জানালেন শ্রেয়স

ইনস্টাগ্রামে আলাপ, দুর্গাপুজোর মণ্ডপেই চারহাত এক হল যুগলের

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

সিঁদুর খেলার আনন্দ মাটি করবে বৃষ্টি! দশমীর বিকেলে কেমন থাকবে আবহাওয়া?

চাপ বাড়ল সিজেপি নেতা সৌরভ-আশুতোষের, দ্বিতীয় মামলাও গেল ক্রাইম ব্রাঞ্চের হাতে

পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে বিমানবন্দরে আটকে রাখার অভিযোগ! ৫০ হাজার টাকা জরিমানার দাবি আপের

বিবাহিত প্রেমিকের সঙ্গে লিভ-ইন, ভয়ঙ্কর পরিণতি হল মহিলার

দীর্ঘ টানাপোড়েনের অবসান! ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কী জানালেন ট্রাম্প ?