দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গুজরাত কংগ্রেসের একাংশ বিজেপির হয়ে কাজ করছেন, বিস্ফোরক অভিযোগ রাহুলের

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গড় গুজরাতে ৩৫ বছরর বেশি সময় ধরে ক্ষমতা থেকে দূরে কংগ্রেস। গত বিধানসভা ভোটে শতাব্দী প্রাচীন দলের হাল এতটাই শোচনীয় হয়েছিল যে বিরোধী দলের  মর্যাদা পাওয়ার মতো প্রয়োজনীয় সংখ্যক বিধায়কও জিততে পারেননি। তার উপরে লাগাতার দল ছাড়ছেন কংগ্রেস নেতারা। দলের ওই করুণ হালের জন্য রাখঢাক না রেখে গুজরাত কংগ্রেসের মধ্যে ঘাঁপটি মেরে থাকা বিজেপি বান্ধব নেতাদের নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।

শনিবার (৮ মার্চ) আমদাবাদে দলের কর্মী সম্মেলনে রাখঢাক না রেখে সরাসরি তিনি বলেন, ‘গুজরাতের মানুষ সত্যিকারের বিজেপি বিরোধি দল চায়। বিজেপির কোনও বি টিম নয়। আমাদের দলের মধ্যে দুই শ্রেণির নেতা রয়েছেন। একাংশ সত্যি কংগ্রেসর মতাদর্শে বিশ্বাসী। আর দল বিজেপির হয়ে লাগাতার কাজ করে চলেছেন। ওই গদ্দারদের যতক্ষণ পর্যন্ত চিহ্নিত না করা হচ্ছে ততক্ষণ গুজরাতের সাধারণ মানুষ কংগ্রেসের প্রতি আস্থা রাখবেন না। কংগ্রেসকে বিশ্বাস করবেন না।’

‘গদ্দার’ নেতাদের দল থেকে বের করে দেওয়ার নিদান দিয়ে রাহুল বলেন, ‘দলের মধ্যে ঘাঁপটি মেরে যারা বিজেপির হয়ে কাজ করছেন, বিজেপির সঙ্গে গোপন যোগাযোগ রেখে নিজেদের স্বার্থ হাসিল করে চলেছেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার সময় চলে এসেছে। ১০, ১৫,২০, ৩০ নেতার জন্য দল বছরের পর পর ক্ষতিগ্রস্থ হতে পারে না। আমি বলছি, সময় এসেছে, ওই নেতাদের দল থেকে তাড়িয়ে দেওয়ার। কথায় আছে, দুষ্ট বলদের চেয়ে শূন্য গোয়াল ভাল। তাই দুষ্ট চরিত্রের নেতাদের দলে কোনও প্রয়োজন নেই। আমি জানি, আমাদের দলের মধ্যে অনেক ভাল নেতা রয়েছেন। তাদের গুরুত্ব দিয়ে নেতৃত্বে তুলে আনার সময় হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

গর্ভপাতের পর অশালীন মন্তব্য ও ধর্মীয় পরামর্শের অভিযোগে চাঞ্চল্য TCS নাসিক কাণ্ডে

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি TVK প্রধান বিজয়ের

লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ