আগামিকাল আমেরিকা যাচ্ছেন রাহুল, তার আগে পেলেন পাসপোর্ট

শুক্রবার দিল্লির একটি আদালত থেকে নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার পর রাহুলকে পাসপোর্ট দেওয়া হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে তিন বছরের জন্য পাসপোর্ট পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। সূত্রের খবর, রবিবার পাসপোর্ট (Passport) দেওয়া হয়েছে সনিয়া-পুত্রকে। শুক্রবার দিল্লির একটি আদালত থেকে নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার পর রাহুলকে পাসপোর্ট দেওয়া হল।

মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধির সাংসদপদ খারিজ হয়েছে। এর ফলে তাঁর ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ফেরত দিয়েছেন কংগ্রেস নেতা। এরপর সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করার জন্য আদালতের তরফে নো অবজেকশন সার্টিফিকেটের প্রয়োজন ছিল। কারণ ন্যাশনাল হেরাল্ড মামলায় অভিযুক্ত রাহুল গান্ধি। কংগ্রেস নেতাকে অভিযুক্ত করে মামলা করেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। শুক্রবার আদালতে রাহুলের তরফে ১০ বছরের জন্য পাসপোর্টের জন্য আবেদন করা হয়। কিন্তু বিচারক ৩ বছরের জন্য এনওসি দেন। বিচারক বলেন, ‘আমি আংশিকভাবে আপনার আবেদন মঞ্জুর করছি। ১০ বছরের জন্য নয়, তিন বছরের জন্য।’ শুক্রবার আদালতের তরফে এনওসি সার্টিফিকেট পাওয়ার পর রবিবার পাসপোর্ট পেলেন সনিয়া-পুত্র। ওইদিন বিচারক আরও বলেন, ২০১৫ সালে ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধিকে জামিন দেওয়ার সময় আদালত তার ভ্রমণের উপর কোনও বিধিনিষেধ জারি করেনি। সেই সময় রাহুলের ভ্রমণের উপর স্বামীর তরফে বিধি নিষেধের আর্জি জানানো হলেও তা প্রত্যাখ্যান করেছিল আদালত।

প্রসঙ্গত সোমবার আমেরিকা উড়ে যাচ্ছেন রাহুল। সেখানে তিনি ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক এবং সান ফ্রান্সিসকোতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। তাঁর এই সফরসূচির মধ্যে ভারতীয় আমেরিকানদের সঙ্গে আলাপচারিতা করার পাশাপাশি সে দেশের আইনপ্রণেতা এবং চিন্তাবিদদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

ন্যায্য মূল্য ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, বন্ধ করা হল দোকান

পুজোর মরশুমে দিঘার জন্য স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান