হিন্দু উগ্রবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দীপককে জড়িয়ে ধরলেন রাহুল

হিন্দু উগ্রবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দীপক কুমারকে জড়িয়ে ধরলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু উগ্রবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দীপক কুমারকে জড়িয়ে ধরলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। যিনি মোহাম্মদ দীপক নামেও পরিচিত। আলিঙ্গনের ছবি রাজনীতি মহলে নতুন করে আলোড়ন তুলেছে। সম্প্রতি উত্তরাখণ্ডের কোটদ্বারের জিম মালিক দীপক কুমার একটি ভিডিও-র কারণে বিতর্কে জড়িয়ে পড়ে ছিলেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দীপকের সঙ্গে দুটি ছবি শেয়ার করে রাহুল গান্ধি নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখলেন, ‘উত্তরখণ্ডের ভাই ‘মোহাম্মদ দীপক’-এর সঙ্গে দেখা। ঐক্য ও সাহসের তাঁর এই শিখা প্রতিটি ভারতীয় যুবকের মধ্যে জ্বলে উঠুক। প্রতিটি মানুষ সমান। এটাই ভারতীয়ত্ব, এটাই ভালবাসার দোকান।’ তবে কেন আলোচনায় এসেছেন কোটদ্বারের জিম মালিক মোহাম্মদ দীপক কুমার?

দীপক হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল ধর্মকে সমানভাবে সম্মান করেন। গত ২৬ জানুয়ারী, কোটদ্বারের বাজার এলাকায় একটি তর্কের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা যায়, একজন বয়স্ক মুসলিম দোকানদারকে তাঁর দোকানের নাম থেকে ‘বাবা’ শব্দটি মুছে ফেলার জন্য চাপ দিচ্ছেন এলাকার কয়েকজন বাসিন্দা। তা দেখে দীপক প্রতিবাদ করেন। তর্কাতর্কির সময় তাঁর নাম জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তাঁর নাম মোহাম্মদ দীপক কুমার। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়। এবং একজন হিন্দু হয়েও নিজেকে মোহাম্মদ দীপক বলে দাবি করা ওই জিম মালিকের বক্তব্য শুনে সবাই মুগ্ধ হয়ে যান। কিছু লোক এটিকে সামাজিক সম্প্রীতির বার্তা হিসেবে প্রশংসা কলেও, কিন্তু সংগঠনগুলি এর আপত্তি জানায়। সেই কারণে দীপক দ্রুত স্থানীয় স্তর থেকে জাতীয় আলোচনায় চলে আসেন।

দীপকের এই আচরণে মুগ্ধ হয়ে যান রাহুল গান্ধি নিজেও। এই ভিডিও প্রকাশ্যে আসার পর দীপক ব্যক্তিগতভাবে সমস্যায় পড়ে যান। হিন্দু উগ্রবাদীদের বিরুদ্ধে কথা বলায় তাঁকে নিয়ে শুরু হয় তুমুল বিক্ষোভ। দীপকের কথায়, গত ৩১ জানুয়ারি তাঁর বিরোধিতা করতে কিছু হিন্দু উগ্রবাদী সংগঠনের সদস্যরা তাঁর জিমের বাইরে প্রতিবাদ জানান। পরিস্থিতি এতটাই তীব্র হয়ে ওঠে যে, পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে, কিন্তু তার পরে তাঁর জিমের পরিবেশ বদলে যায়। আগে যেখানে প্রতিদিন প্রায় ১৫০ জন সদস্য তাঁর জিমে যেতেন, কিন্তু ওই ঘটনার পর সংখ্যাটি কমে ১২ থেকে ১৫ জনে দাঁড়িয়েছে। মানুষজন তাঁর জিমে যেতে ভয় পাচ্ছেন। অনেক সদস্য জানিয়েছেন যে, পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁরা আবারও জিমে যাবেন। তবে তাঁর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন রাহুল গান্ধি। তাঁকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন।

দীপক জানিয়েছেন, তাঁর জিমটি একটি ভাড়া করা ভবনের দ্বিতীয় তলায় পরিচালিত হয়, যার মাসিক ভাড়া ৪০,০০০ টাকা। এছাড়াও, ছয় মাস আগে নির্মিত তাঁর বাড়ির জন্য তাঁকে ১৬,০০০ টাকার মাসিক ঋণের কিস্তি দিতে হয়। তাঁর জিমটি তার পরিবারের আয়ের একমাত্র উৎস। কিন্তু জিমে সদস্য সংখ্যা হ্রাসের ফলে তাঁর আয়ের উপর সরাসরি প্রভাব পড়েছে। তবে এই বিতর্কের মধ্যে, প্রায় ১২ জন সিনিয়র সুপ্রিম কোর্টের আইনজীবী দীপকের জিমে এক বছরের সদস্যপদ গ্রহণ করেছেন। তাঁকে সমর্থন জানিয়েছেন। যাতে দীপক মানসিক শক্তি পেয়েছেন। এবার রাহুল দাঁড়ালেন তাঁর পাশে। বিতর্কের পরের মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দীপক। তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে। মেয়ে কিছুদিনের জন্য স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। তবে তিনি কোনও বিতর্কের অংশ হতে চান না।

 

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক