এই মুহূর্তে

কৃষকের মেয়ের বিয়েতে হঠাৎ হাজির রাহুল গান্ধি, পাত পেড়ে খেলেন অনুষ্ঠান বাড়ির ভোজ

নিজস্ব প্রতিনিধি: মাটির সঙ্গে নিবিড় ভাবে জুড়ে থাকা কৃষকদের সঙ্গে মাঝে মধ্যেই দেখা যায় লোকসভার বিরোধীদলনেতা রাহুল গান্ধিকে। মাটির সঙ্গে থাকতেই পছন্দ করেন কংগ্রেস নেতা। কখনও কখনও কৃষকদের সঙ্গে মাঠে এবং ট্র্যাক্টরেও দেখা যায় সোনিয়া পুত্রকে।  এবার সোনিপত জেলার গোহানা এলাকার মদিনা গ্রামের এক কৃষকের মেয়ের বিয়েতে হঠাৎ হাজির হন  রাহুল গান্ধি। কংগ্রেস নেতার এই অপ্রত্যাশিত উপস্থিতিতে হতবাক হয়ে যান সকলে। তবে সাময়িক সেই ধাক্কা কাটিয়ে বিয়েবাড়ির আনন্দ দ্বিগুন হয়ে ওঠে।

রাহুল গান্ধী অপ্রত্যাশিতভাবে  কৃষক সঞ্জয় মালিকের মেয়ের বিয়েতে কনেকে আশীর্বাদ করতে গিয়েছিলেন। কনেকে আশীর্বাদ কর  বিয়েবাড়িতে ভুরিভোজও সারেন।  জানা গিয়েছে,  কৃষক সঞ্জয় মালিক সকালে একটি ফোন পেয়েছিলেন যেখানে তাকে জানানো হয়েছিল যে রাহুল গান্ধী  তাঁর মেয়ের বিয়েতে যোগ দেবেন। এরপর, রাহুল গান্ধি  বিয়ের দিন সকালে  তাঁর নিরাপত্তা বাহিনীকে নিয়ে  মদিনা গ্রামে পৌঁছান এবং পরিবারের  সঙ্গে এক ঘন্টারও বেশি সময় কাটান। রাহুলকে  কৃষক সঞ্জয় মালিকের মেয়ে তন্নু মালিক এবং পুরো পরিবারের সঙ্গে এক মনোরম পরিবেশে  দীর্ঘক্ষন সময় কাটান। তিনি কনেকে আশীর্বাদ করেন এবং পরিবারের সকলের সঙ্গে  খাবার ভাগ করে খান। বিয়েবাড়ির খাবারের মধ্যে ছিল ঐতিহ্যবাহী  মিষ্টি  যেমন চুরমা, জিলাপি, লাড্ডু এবং মিসির রুটি-সবজি ।

আরও পড়ুন: ‘ব্রাহ্মণ পরিবারের ২ কোটি ভোট দিদির কাছে যাবে’, বললেন ব্রাহ্মণ সমাজের প্রেসিডেন্ট 

রাহুল গান্ধিকে দেখে বিয়েবাড়ি আনন্দ আরও বেড়ে যায়।  পরিবারের সদস্যরা এত বড় মাপের নেতাকে তাঁদের গরিবের কুটিরে দেখে আপ্লুত হয়ে পড়েন।  অন্যদিকে রাহুল বলেছেন,  লোকসভা অধিবেশন চলাকালীন দিল্লি থেকে ছুটি নিয়ে একজন ক্ষুদ্র কৃষকের মেয়ের বিয়েতে যোগ দিতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। কৃষক  পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে,   এর আগে কৃষক সঞ্জয় মালিক এবং তার ভাই বলজিৎ মালিক রাহুল গান্ধীকে বিয়েতে আমন্ত্রণ জানাতে দিল্লি গিয়েছিলেন। সেই সময় রাহুল গান্ধী উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তিনি তার প্রতিশ্রুতি রেখেছেন।  রোহতকের সাংসদ দীপেন্দ্র সিং হুডাও রাহুলের সঙ্গে   অনুষ্ঠানে উপস্থিত হয়ে কনেকে আশীর্বাদ করেছিলেন। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কেন্দ্রের চাপে ইস্তফা দিলেন ইন্ডিগো’র সিইও পিটার এলবার্স

সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদ পেতে লুট! ফ্যাশন ডিজাইনারের হানিট্র্যাপ কাণ্ডে চাঞ্চল্য

ভারতীয়রা চুলোয় যাক, বাংলাদেশকে বাঁচাতে ৫০০০ টন ডিজেল পাঠাচ্ছে মোদি সরকার

তিনবার বিষ দিয়েও মরেনি স্ত্রী! শেষে পরিকল্পিত খুনের ছক, গ্রেফতার স্বামী

একমাসে তিন বার ভিন্ন জনের কাছে বিক্রি, মহিলার সঙ্গে যা ঘটেছে শুনলে শিউরে উঠবেন

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে কোমর কষে ঝাঁপাল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ