কংগ্রেস সভাপতি পদে লড়বেন না, ফের জানিয়ে দিলেন রাহুল গান্ধি

উদয়পুরে দলের চিন্তন শিবিরে এক ব্যক্তি এক পদ নীতি চালুর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা পুরোপুরি কার্যকর হবে বলেও আশা করেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশজুড়ে সাধারণ কংগ্রেস কর্মী-নেতারা তাঁকেই দলের নেতৃত্বে দেখতে চান। অথচ কংগ্রেস সভাপতি (Congress President) পদে না ফেরার সিদ্ধান্তে অনড়ই থাকছেন রাহুল গান্ধি (Rahul Gandhi)। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ‘কংগ্রেসের সভাপতি (Congress President) পদ গ্রহণ না করার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা থেকে পিছনোর প্রশ্ন নেই।’

দীর্ঘ ২০ বছর বাদে কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন হচ্ছে। আজ বৃহস্পতিবারই সাংগঠনিক নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর কংগ্রেস সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ইতিমধ্যেই দলের শীর্ষ পদে লড়ার ঘোষণা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত (Ashok Gehlot) , তিরুঅনন্তপুরমের সাংসদ তথা গান্ধি পরিবারের কট্টর সমালোচক শশী থারুর (Shashi Tharoor)। বুধবারই এক বৈদ্যুতিন সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষা‍ৎকারে কংগ্রেস সভাপতি পদে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন দলের বর্ষীয়ান নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Madhya Pradesh CM) দিগ্বিজয় সিং (Digvijaya Singh)। ফলে শতাব্দী প্রাচীন দলের সভাপতি পদের নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে।

একদিকে যেমন সভাপতি পদের নির্বাচন ঘিরে সক্রিয় হয়েছেন দলের একাংশ, অন্যদিকে যাতে গান্ধি পরিবারের হাতে নেতৃত্বের ব্যাটন থাকে তার চেষ্টা চালাচ্ছেন কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা। যদিও যাঁর হাতে দলের নেতৃত্বের ভার তুলে দিতে চান সেই রাহুল গান্ধি (Rahul Gandhi) এদিন ফের একবার সভাপতি না হওয়ার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন। ভারত জোড়ো যাত্রা উপলক্ষে এই মুহুর্তে কেরলে রয়েছেন রাজীব তনয়। সাংবাদিকদের তিনি বলেন, ‘দলের সভাপতি পদে না বসার যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রশ্ন নেই।’ উদয়পুরে দলের চিন্তন শিবিরে এক ব্যক্তি এক পদ নীতি চালুর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা পুরোপুরি কার্যকর হবে বলেও আশা করেছেন তিনি।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay