পঞ্জাবে ভারত জোড়ো যাত্রা শুরুর আগে স্বর্ণমন্দিরে গেলেন রাহুল গান্ধি

গেরুয়া পাগড়ি পরে হরমিন্দর সাহিবে মাথাও ঠেকান প্রাক্তন কংগ্রেস সভাপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: পঞ্চ নদের তীরে ভারত জোড়ো যাত্রা শুরুর আগে মঙ্গলবার বিকেলে স্বর্ণমন্দির বা হরমিন্দর সাহিব দর্শন করলেন রাহুল গান্ধি। গেরুয়া পাগড়ি পরে হরমিন্দর সাহিবে মাথাও ঠেকান প্রাক্তন কংগ্রেস সভাপতি। স্বর্ণমন্দির দর্শনের পরে টুইটে রাহুল লিখেছেন, ‘গুরুর দরজায়। হরমিন্দর সাহিবে পৌঁছে মানবতার প্রতি বিশ্বাস আরও গভীর হল।’ রাজীব তনয়ের হরমিন্দর সাহিব দর্শন নিয়ে খোঁচা দিয়েছে বিজেপি ও শিরোমণি অকালি দল। একই সুরে দুই দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘১৯৮৪ সালের শিখ দাঙ্গার প্রায়শ্চিত্ত করতে এসেছেন রাহুল।’

গত ৩ জানুয়ারি দিল্লি থেকে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব শুরু করেছেন রাহুল গান্ধি। রাজধানী দিল্লি হয়ে উত্তরপ্রদেশ ও হরিয়ানা ঘুরে এদিন সকালে পঞ্জাবে প্রবেশ করেছে যাত্রা। আর পঞ্জাবে পৌঁছেই অমৃতসর স্বর্ণমন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। যদিও তাঁর ওই সিদ্ধান্তের কথা অধিকাংশ রাজ্যের অধিকাংশ নেতাই জানতেন না। কংগ্রেস নেতা জয়রাম রমেশই আম্বালায় সাংবাদিকদের কাছে রাহুলের স্বর্ণমন্দিরে যাওয়ার কথা জানান।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ও বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া, স্থানীয় সাংসদ গুরজি‍ৎ সিং অউজিলাকে সঙ্গে নিয়ে এদিন বিকেলে হরমিন্দর সাহিব দর্শন করেন রাহুল গান্ধি। বেশ কিছুক্ষণ এক মনে ধ্যানও করেন। রাহুলকে দেখে স্বর্ণমন্দিরে থাকা অনেক ভক্ত ও পূণ্যার্থী এগিয়ে আসেন। হরমিন্দর সাহিব দর্শন করে ফতেগড় সদাহিবের সিরহিন্দের উদ্দেশে রওনা হয়ে যান রাহুল। এদিন ওখানেই রাত কাটাবেন তিনি।

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি