‘‌চিন সম্পর্কে কথা বলা কি নিষিদ্ধ?’‌ রাহুল অপ্রকাশিত গ্রন্থ উদ্ধৃত করতেই তুলকালাম, মুলতুবি সংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, সোমবার সংসদে অধিবেশনের সময় উত্তাল হয়ে উঠল পরিবেশ। লাদাখে চিনা আগ্রাসন ইস্যুতে উত্তাল হয়ে উঠল সংসদ। সংসদে অপ্রকাশিত গ্রন্থ থেকে উদ্ধৃত করে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আর রাহুলের এই বক্তব্যে ফুঁসে উঠলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এভাবে অপ্রকাশিত কোনও গ্রন্থ থেকে কাউকে উদ্ধৃত করা যায় না বলে বিরোধী দলনেতাকে সংসদের নিয়মাবলির পাঠ দিলেন স্পিকার ওম বিড়লা। সুতরাং তুমুল বিতর্ক তৈরি হয়। রাষ্ট্রপতির জবাবি ভাষণের পর আজ বিরোধী দলনেতা ভাষণ শুরু করতেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। কংগ্রেস সাংসদ প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মনোজ নারাভানের একটি অপ্রকাশিত বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করতেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁকে বাধা দেন। সরব হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এই বিশৃঙ্খলার জেরে মুলতুবি হয়ে যায় সংসদ।

এদিকে সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্বে এদিন রাহুল গান্ধী লাদাখ প্রসঙ্গ তোলেন। বিরোধী দলনেতার দাবি, ২০২০ সালে গালওয়ান কাণ্ডের আগে থেকেই লাগাতার চিনের কাছে জমি হারাচ্ছে ভারত। অথচ কেন্দ্রীয় সরকার নীরব। নিজের বক্তব্য প্রমাণ করতে গিয়ে শুরুতেই রাহুল গান্ধী প্রাক্তন সেনাপ্রধান এম এম নারাভানের অপ্রকাশিত জীবনী গ্রন্থ থেকে একটি উদ্ধৃতি তুলে ধরেন। বিরোধী দলনেতা বলেন, ‘‌জেনারেল নারাভানে বলছেন, কৈলাশ রেঞ্জে চিনা সেনা ভারতের অবস্থানের ১০০ মিটারের মধ্যে চলে এসেছিল…।’‌ এই কথা বলতেই রে রে করে ওঠেন প্রতিরক্ষামন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে প্রাক্তন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের ওই অপ্রকাশিত বই থেকে ২০১৭ সালে ডোকালামে হওয়া অচলাবস্থায় আলোকপাত করেন। আর সেসব কথা উল্লেখ করতেই প্রতিবাদে সোচ্চার হন বিজেপি সাংসদ–মন্ত্রীরা। তখন থেকে আর কিছুই বলতে দেওয়া হয়নি রাহুল গান্ধীকে। বিরোধী দলনেতার ওই কথা বলার পরই চড়া সুরে প্রতিবাদ শুরু করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পালটা দেয় বিরোধী বেঞ্চও। রাজনাথ দাবি করেন, ‘‌সংসদে এমন কোনও গ্রন্থ থেকে উদ্ধৃত করা যায় না যেটা প্রকাশিতই হয়নি।’‌ পাল্টা রাহুল দাবি করেন, ‘‌যে উৎস থেকে এই বই তিনি পেয়েছেন সেটা ১০০ শতাংশ বিশ্বাসযোগ্য।’‌

এই পরিস্থিতিতে পালটা রাজনাথ সেই একই প্রশ্ন করেন, ‘‌বইটি কি প্রকাশিত হয়েছে? অপ্রকাশিত গ্রন্থ থেকে উদ্ধৃত করা যায় না।’‌ উভয় পক্ষের সুর যখন সপ্তমে তখন আসরে নামেন স্পিকার ওম বিড়লা। রাজনাথের বক্তব্যকেই সমর্থন করেন স্পিকার। এই বিষয়ে স্পিকার ওম বিড়লা বলেন, ‘‌এই সদনে কোনওরকভাবে কোনও সংবাদ বা বই নিয়ে আলোচনা হয় না। আর যে বই প্রকাশিত হয়নি সেটা নিয়ে বলার অনুমতি দেওয়া যায় না।’‌ যার ফলে রাহুল গান্ধীর তোলা ইস্যু সেটাই চাপা পড়ে যায়।

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের