ন্যাশনাল হেরাল্ড মামলায় ১৩ জুন ইডির সামনে হাজিরা দেবেন রাহুল গান্ধি

গত ২ জুন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে (Rahul Gandhi) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি (ED)।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড (National Herald-AJL deal) মামলায় আগামী ১৩ জুন সমন মেনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকদের জেরার মুখোমুখি হবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi)। সূত্রের খবর, ওই দিন দলের শীর্ষ নেতার সঙ্গে ইডি দফতরের সামনে জড়ো হবেন কয়েক হাজার কংগ্রেস কর্মী। রাহুলের (Rahul Gandhi) প্রতি সমর্থন জানাতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। যদিও কর্মীদের এমন আবদার এখনও মেনে নেননি রাজীব তনয়।

ফিরোজ গান্ধি প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড (National Herald-AJL deal) মামলায় কয়েক শো কোটি টাকা আর্থিক নয়ছয়ের অভিযোগে গত ২ জুন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে (Rahul Gandhi) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি (ED)। যদিও বিদেশে থাকার কারণে ওই দিন তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়ে দিয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তিনি হাজিরার জন্য বাড়তি সময় চেয়েছিলেন। রাহুলের পাশাপাশি কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকেও (Sonia Gandhi) তলব করেছিল ইডি। বুধবারই তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমনে সাড়া দিতে পারেননি কংগ্রেস সভানেত্রী।

এদিন রাজধানীতে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র পবন খেরা (Congress spokesperson Pawan Khera) বলেন, ‘কংগ্রেস বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাছাড়া ন্যাশনাল হেরাল্ড মামলা (National Herald-AJL deal) নিয়ে সোনিয়া গান্ধি (Sonia Gandhi) কিংবা রাহুল গান্ধির (Rahul Gandhi) লুকানোর কিছু নেই। ১৩ জুন রাহুলজিকে ইডি তলব করেছে। ওইদিনই তিনি হাজির হবেন। বিজেপি (BJP) আসলে যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে, তা দেশের মানুষের কাছে দিনের আলোর মতোই স্বচ্ছ।’

অপারেশন সিঁদুর’-এর পর প্রথম, দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক