আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অসমে ঢুকতেই রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ আটকাল পুলিশ

   নিজস্ব প্রতিনিধিঃঅসমে ঢুকতেই বাধা সম্মুখীন হল রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ । মঙ্গলবার রাহুল গান্ধীর নেতৃত্বাধীন  এই যাত্রার প্রায় ৫,০০০ কংগ্রেস কর্মী গুয়াহাটিতে প্রবেশ করতেই ছড়িয়ে পড়ল উত্তেজনা। এদিন যাত্রায় উপস্থিত কংগ্রেস সমর্থকদের সঙ্গে পুলিশ বাহিনীর সংঘর্ষ শুরু হয় ।

বিশৃঙ্খলার মধ্যেই গুয়াহাটি সীমান্তে রাহুল গান্ধীর যাত্রা আটকে দেয় পুলিশ । অসমের হিমন্ত বিশ্ব শর্মা সরকার এর আগে গুয়াহাটিতে যাত্রার অনুমতি দেননি। গুয়াহাটিতে যানজটের আশঙ্কা কারণ দেখিয়ে যাত্রা করতে দেওয়া হয়নি। এদিন মিছিলে অংশ নেওয়া কংগ্রেস কর্মীদের অভিযোগ, রাজ্য প্রশাসন তুচ্ছ কারণে শহরে ঢুকতে দেয়নি। আসামে কংগ্রেস এবং বিজেপি সরকারের মধ্যে চলমান বিরোধের জন্য এই ঘটনা ঘটেছে। কংগ্রেসের অভিযোগ, হিমন্ত বিশ্বশর্মা সরকার রাহুলের নেতৃত্বাধীন যাত্রায় বাধা সৃষ্টি করছে।

অন্যদিকে এদিন রাহুলকে গুয়াহাটির একটি বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা দেওয়া হয়।  এই ঘটনার পরেই সরব হন রাহুল । তিনি অভিযোগ করেছেন,’ যে তাকে গুয়াহাটিতে শিক্ষার্থীদের সাথে কথা বলতে দেওয়া হয়নি । পুলিশ তার যাত্রাকে সেই জায়গা থেকে সরে যেতে বলেছে। তাই তিনি বাসের ওপরে দাঁড়িয়ে জনতার উদ্দেশে ভাষণ দিয়েছেন তিনি।‘

রাহুল আরও বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ে এসে আপনাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম।  আপনারা কী সমস্যার সম্মুখীন হচ্ছেন তা বুঝতে চেয়েছিলাম এবং নিজের মতো করে দেখতে চেয়েছিলাম।  তবে  ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক অসমের মুখ্যমন্ত্রীকে ফোন করে বলেছে আমার সঙ্গে শিক্ষার্থীদের সাথে কথা বলতে দেওয়া উচিত নয়।‘   কংগ্রেসের মিছিল গুয়াহাটির রাস্তায় যাতে নামতে না পারে, তার জন্য ঘটনাস্থলে রয়েছে রাজ্য পুলিশের বিশাল বাহিনী।  

Published by:

Share Link:

More Releted News:

হরভজন সিংয়ের নিরাপত্তা প্রত্যাহার করল পঞ্জাব সরকার, বাড়ি থেকে সরানো হল নিরাপত্তারক্ষীদের

‘বন্ধু ট্রাম্প’-এর অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা নিয়ে মুখ খুললেন মোদি, কী বললেন…..

করজোড়ে দেবীকে প্রণাম করেই মন্দিরে দুঃসাহসিক চুরি, ভাইরাল সিসিটিভি ফুটেজ

প্রয়াত কিংবদন্তি ফটোসাংবাদিক রঘু রাই, শোকস্তব্ধ শিল্পমহল

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ