চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মঙ্গলবার থেকে ফের শুরু রাহুলের ভারত জোড়ো যাত্রা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দীর্ঘ বিরতির পর মঙ্গলবার থেকে রাহুল গান্ধি ফের শুরু করবেন ভারত জোড়ো যাত্রা। দলীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে,  কাল সকাল ১০টায় শুরু হবে পদযাত্রা, দিল্লির মারঘাট ওয়ালে বাবা থেকে। বেলার দিকে উত্তরপ্রদেশে প্রবেশ করবে। ভারত জোড়ো যাত্রাকে কেন্দ্র করে প্রবল যানজটের আশঙ্কা রয়েছে। দিল্লি পুলিশ রাজধানীর বাসিন্দাদের এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। উত্তরপ্রদেশ পুলিশ ও প্রশাসন বিশেষ ব্যবস্থা নিয়েছে। যে সব রাস্তা দিয়ে রাহুলের ভারত জোড়ো যাত্রায় অতিক্রম করবে সেই সব রাস্তাগুলি হল আয়রন ব্রিজ, শাস্ত্রি পার্ক মেট্রো স্টেশন, ওল্ড জিটি রোড, ফার্নিচার মার্কেট, আনসারি মার্কেট, মৌজপুর, বাবারপুর, ওয়াজিরাবাদ রোড, গোকুলপুরী। 

দিল্লি পুলিশের তরফ থেকে মঙ্গলবার যে সব রাস্তা সাধারণ মানুষকে এড়িয়ে চলতে বলা হয়েছে, সেই সব রাস্তাগুলি হল শ্যামাপ্রসাদ মুখার্জি মার্গ, নেতাজি সুভাষ মার্গ, রিং রোড/এমজিএম রোড, গীতা কলোনী, আনসারি রোড, জিটি রোড, জাফরাবাদ মেন রোড, ওয়াজিরাবাদ রোড, লোনি রোড। 

দিল্লিতে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা পৌঁছনর দিন দলের প্রবীণ নেতা জয়রাম রমেশ জানান, শীতের জন্য আপাতত কয়েকদিন কর্মসূচি স্থগিত থাকবে। জানুয়ারির প্রথম সপ্তাহে ফের শুরু হবে এই কর্মসূচি। পরে দিন তারিখ ঘোষণা করা হবে। কংগ্রেসের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ভারত জোড়ো যাত্রায় ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। 

আরও পড়ুন কোভিড বিধি মেনে পদযাত্রা না হলে বন্ধ: রাহুলকে কেন্দ্র

Published by:

Share Link:

More Releted News:

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ