ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট প্রশ্নপত্র ফাঁস ও পড়ুয়াদের উপর লাঠিচার্জ ইস্যুতে সরগরম সংসদের দুই কক্ষ। কিছুতেই সংসদ চালাতে পারছে না কেন্দ্রীয় সরকার। বিরোধীদের তুমুল হট্টগোলে রোজই সাসপেন্ড হয়ে যাচ্ছে অধিবেশন। এই অবস্থায় কীভাবে সংসদের বাদল অধিবেশনে ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিল পেশে হবে! তা নিয়ে চিন্তায় কেন্দ্রীয় সরকার। সেই কারণেই আজ, বুধবার সংসদে প্রায় ৫০ মিনিট লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরেণ রিজিজু। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি, কে সি বেণুগোপাল রাও ছাড়াও বিরোধী দলের সাংসদরা। লোকসভার বিরোধী দলনেতার ঘরেই হয় সেই বৈঠক।

সূত্রের খবর, রাহুল গান্ধিকে সংসদ সুষ্ঠুভাবে চালানোর আর্জি জানিয়েছেন কিরেণ রিজিজু। সঙ্গে ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধীদের সমর্থনও চেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও ডিলিমিটেশন বিল বিরোধীরা সমর্থন করবে না বলে কিরেণ রিজিজুকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন রাহুল। সূত্রের খবর, আগামী ১৭ আগস্ট সংসদে বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্রীয় সরকার। সেই অধিবেশনেই পেশ করা হতে পারে মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন সংক্রান্ত বিল। সূত্রের খবর, দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন জোগাড় করতে পারলেই এই বিষয়টি নিয়ে এগোবে কেন্দ্রের এনডিএ সরকার। প্রয়োজনীয় সংখ্যার অনেক কাছাকাছিই পৌঁছে গিয়েছে শাসকদল এনডিএ। তাও বিরোধী শিবিরের সবাই যাতে এই বিলকে সমর্থন জানায়, সেই কারণে রাহুলের দ্বারস্থ হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পডুন: ‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

সূত্রের খবর, রাহুল কোনওভাবেই ডিলিমিটেশন বিলের পক্ষে সায় দেননি। উল্টে দুই শর্ত চাপিয়ে দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। রামমন্দিরের অনুদান চুরি নিয়ে সংসদে আলোচনা করতে হবে এবং গত ২০ জুলাই সংসদ অভিযানে পুলিশের বিরুদ্ধে নিট আন্দোলনকারীদের মারধরের যে অভিযোগ উঠেছে, তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিবৃতি দিতে হবে। এই দুই শর্তে কেন্দ্রীয় সরকার রাজি হলে তবেই ভেবে দেখবেন বলে কেন্দ্রীয় মন্ত্রীকে জানিয়েছেন রাহুল। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। লোকসভার বিরোধী দলনেতা রিজিজুকে এও আশ্বাস দিয়েছেন, ওই দুই শর্ত মেনে নিলে সংসদ স্বাভাবিকভাবে চলতে বিরোধীরা সাহায্য করবে। যদিও রাহুলের প্রস্তাবে কোনও ইতিবাচক সাড়া দেননি কেন্দ্রীয় মন্ত্রী।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি