‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি:  একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের পাঠই শেখান না, তিনি হয়ে ওঠেন ছাত্রছাত্রীদের অভিভাবক, পথপ্রদর্শক এবং অনুপ্রেরণা। তাঁরা শুধু কড়া শাসন করেন এমনতা নয়, অনেক সময় তিনিই হয়ে ওঠেন ছাত্রছাত্রীদের সবচেয়ে কাছের মানুষ। পড়াশোনা শেখানোর পাশাপাশি ভালোবাসা, স্নেহ এবং যত্ন দিয়ে ছাত্রছাত্রীদের মন জয় করে নেন অনেক শিক্ষক। তাঁদের পড়ানোর অভিনব পদ্ধতি, আন্তরিক ব্যবহার এবং সবসময় পাশে থাকার মানসিকতা ছাত্রছাত্রীদের কাছে বিশেষ করে তোলে। তাই এমন শিক্ষককে শুধু শ্রদ্ধাই নয়, নিজের পরিবারের সদস্যের মতো ভালবাসে পড়ুয়ারা। পড়ুয়া ও শিক্ষকের সম্পর্ক কতটা গভীর হতে পারে, তারই এক আবেগঘন ছবি সামনে এসেছে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। প্রিয় শিক্ষকের বদলি হয়েছে শুনে কান্নায় ভেঙে পড়ে ছোট্ট পড়ুয়ারা। কেউ স্যারের হাত ধরে রাখতে চেয়েছে, কেউ আবার জড়িয়ে ধরে বলেছে, ‘স্যার, প্লিজ আমাদের ছেড়ে চলে যাবেন না।’ সেই হৃদয়স্পর্শী মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের পড়ানোর পর বদলির নির্দেশ পান সন্দীপ কর্মকার। তিনি গত ১৫ বছর ধরে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের শ্রীরামপুর প্রাইমারি স্কুলে ছাত্র-ছাত্রীদের পড়িয়ে আসছেন। সরকারি চাকরিতে বদলি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এই বদলি পুরো স্কুলের চোখে জল এনে দিয়েছে। ছুটির ঘণ্টা বাজলেই ছাত্রছাত্রীরাই সবার আগে স্কুল থেকে বেরিয়ে যায়। কিন্তু মঙ্গলবার স্কুলে দেখা যায় ভিন্ন এক দৃশ্য। সেদিন ছুটি ছিল না, ছিল তাদের সবচেয়ে প্রিয় শিক্ষককে বিদায় জানানোর দিন। এই আবেগঘন বিদায়ের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কেউ কেউ বলে ওঠে, ‘আপনি চলে গেলে আমরা আর স্কুলে ফিরব না।’ এই দৃশ্য সেখানে উপস্থিত অন্যান্য শিক্ষক, অভিভাবক এবং স্থানীয়দের চোখেও জল এনে দিয়েছে।

আরও পড়ুন: ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

শিক্ষক সন্দীপ কর্মকার, বিগত ১৬ বছর ধরে শিক্ষকতা করছেন এবং  বেশিরভাগ সময়ই এই বিদ্যালয়ে কাটিয়েছেন। স্থানীয়দের দাবি, সন্দীপ কর্মকার শুধু একজন শিক্ষক নন, তিনি স্কুলের সামগ্রিক উন্নয়নের অন্যতম কারিগর। তাঁর প্রচেষ্টায় পড়াশোনার মান যেমন উন্নত হয়েছে, তেমনি বিদ্যালয়ের পরিবেশ ও শৃঙ্খলাও অনেক বদলেছে। এমনকি স্কুলছুট অনেক শিশুকেও তিনি আবার পড়াশোনার মূলস্রোতে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তাই ছাত্রছাত্রীদের কাছে তিনি শুধুই ‘স্যার’ নন, পরিবারের একজন সদস্যের মতো হয়ে উঠেছিলেন। বিদায় অনুষ্ঠানে সন্দীপ কর্মকার নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি ছাত্রছাত্রীদের বুঝিয়ে বলেন যে এটি একটি সরকারি বদলির আদেশ এবং সরকারি নিয়মকানুন অনুযায়ী তাঁকে নতুন জায়গায় দায়িত্ব গ্রহণ করতে হবে।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল