দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাংলায় দুই দফায় ভোটগ্রহণ পর্ব হলেও তামিলনাড়ুতে এক দফায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৪ মে ফলাফল ঘোষণা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকেই তামিলনাড়ুতে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। জায়গায় জায়গায় নির্বিঘ্নে ভোট হচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিরাও গণতান্ত্রিক উৎসবে মেতে উঠেছেন। মেগাস্টার রজনীকান্ত থেকে কমল হাসান, খুশবু সুন্দর, শ্রুতি হাসান, অজিত কুমারের মতো একাধিক তামিল তারকা নিজেদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। এমনকি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সবাইকে ভোট দেওয়ার জন্যে আহ্বান জানিয়েছেন।

পাশাপাশি নিজের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন থালাপথি বিজয়ও। যদিও তিনি এ বছর শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে নয়, একজন রাজনীতিবিদ হিসেবে ভোট দিয়েছেন। তাঁর দল TVK প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিজয় নিজে চেন্নাইয়ের পেরাম্বুর এবং তিরুচিরাপল্লী পূর্ব থেকে লড়ছেন। তবে তিনি ভোট দিতে গেলেই তাঁকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। ভক্তরা তাঁকে ঘিরে ধরে, যার ফলে অভিনেতার গাড়িতে উঠতে সমস্যা হয়। সেই ঝামেলার কয়েকটি ভিডিও ভাইরাল হচ্ছে। এছাড়া কমল হাসান, শ্রুতি হাসান, অজিত কুমারের মতো অনেক তারকা ভোট দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাঁদের আঙুলে কালি লাগিয়ে আনন্দের সঙ্গে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। এবং পাপারাজ্জিদের জন্য পোজ দিতেও দেখা গিয়েছে।

ভোটকেন্দ্র থেকে বেরিয়ে অভিনেত্রী-রাজনীতিবিদ খুশবু সুন্দর জানিয়েছেন, “আমার মুখের হাসিটাই সব বলে দিচ্ছে। ভোট দেওয়া আমার সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার এবং আমি মনে করি দেশের একজন নাগরিক হিসেবে আমার ভোট দেওয়া অনেক গুরুত্বপূর্ণ।আজ মানুষের সিদ্ধান্ত নেওয়ার সময় এবং আমরা তা তাদের ওপরই ছেড়ে দিচ্ছি।” মেয়ের সঙ্গে ভোট দিয়ে বেরিয়ে কমল হাসান এবং শ্রুতি হাসান আঙুলে নীল ছাপ নিয়ে পোজ দিয়েছেন। এবং জানিয়েছেন, ভোট দেওয়া আমার আপনার সকলের অধিকার। সবাই ভোট দিন। অন্যদিকে অভিনেতা অজিত কুমারকে ভোট দেওয়ার জন্যে গতকাল বিদেশ থেকে ফিরতে দেখা যায়। অর্থাৎ সেলিব্রিটি হোক বা সাধারণ মানুষ, ভোট দেওয়া সকল মানুষের অধিকার, এমন চিন্তাভাবনা নিয়েই সকলে ভোট দিয়েছেন। উল্লেখ্য, তামিলনাড়ু বিধানসভার নির্বাচনে ২৩৪ জন প্রার্থী লড়ছেন।

Published by:

Share Link:

More Releted News:

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

গর্ভপাতের পর অশালীন মন্তব্য ও ধর্মীয় পরামর্শের অভিযোগে চাঞ্চল্য TCS নাসিক কাণ্ডে

‘লরেন্স অফ পাঞ্জাব’ নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে গেল পাঞ্জাব কংগ্রেস

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি TVK প্রধান বিজয়ের

লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ