দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীতে ইদানিং এক চটুল রসিকতা প্রচলিত। সেটি হল-‘বাঘে ছুলে আঠেরো ঘা, ইডি থেকে বাঁচতে হলে বিজেপিতে যা।’ শুক্রবার (২৪ এপ্রিল) সেই চটুল রসিকতার বাস্তব রূপের সাক্ষী থাকল রাজধানীবাসী। রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন রাজ্যসভায় আম আদমি পার্টির ডেপুটি লিডার অশোক মিত্তালও।

চলতি মাসের শুরুতেই দলের মধ্যে ঘাঁপটি মেরে থাকা ‘বিজেপি এজেন্ট’ রাঘব চাড্ডাকে সরিয়ে পঞ্জাব থেকে রাজ্যসভায় নির্বাচিত অশোক মিত্তালকে উপদলনেতা করা হয়।  ৬১ বছর বয়সি অশোক পেশায় ব্যবসায়ী এবং পঞ্জাবের বেসরকারি বিশ্ববিদ্যালয় লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির অন্যতম মালিক। রাজ্যসভায় আপের উপদলনেতা হওয়ার কয়েক দিনের মধ্যেই গত ১৫ এপ্রিল পঞ্জাবে অশোক মিত্তালের একাধিক সম্পত্তিতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গুরুগ্রাম, জলন্ধর, ফগওয়ারা-সহ আট-নয়টি জায়গায় অশোকের সংস্থা, বাড়ি, ফার্ম হাউসে তল্লাশি চালানো হয়। মূলত আপের সঙ্গে যাতে সম্পর্কচ্ছেদ করতে বাধ্য হয়, সেই কারণেই ওই তল্লাশি চালানো হয়েছিল বলে অভিযোগ করেছিলেন অরবিন্দ কেজরিওয়ালরা।

রাঘব চাড্ডা যে বিজেপিতে যোগ দেবেন, তা অনেকদিন ধরেই নিশ্চিত ছিল। এদিন দুপুরে বিজেপিতে সামিল হওয়ার সময়ে পরিণীতি চোপড়ার স্বামী সমাজমাধ্যমে এক পোস্টে জানান, তিনি আম আদমি পার্টি ছাড়ছেন। শুধু তিনি নন, তাঁর সঙ্গে আপের আরও ছয় রাজ্যসভা সাংসদ সামিল হচ্ছেন। ওই ছয় সাংসদ হলেন স্বাতী মালিওয়াল, অশোক মিত্তাল, সন্দীপ পাঠক, প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ, রাজেন্দ্র গুপ্তা ও বিক্রমজি‍ৎ সাহানি। বিকেলেই অশোক মিত্তাল ও সন্দীপ পাঠককে নিয়ে বিজেপির সদর কার্যালয়ে পৌঁছে যান রাঘব। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে দেখা করে পদ্ম শিবিরে সামিল হন। বাকি চার সাংসদকে অবশ্য দেখা যায়নি।

Published by:

Share Link:

More Releted News:

জোর ধাক্কা খেল Paytm, পেমেন্টস ব্যাঙ্ক লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

‘নাটক শেষ’, স্ত্রী পরিণীতির সঙ্গে ডিভোর্সের ভয়ে বিজেপিতে নাম লেখালেন রাঘব চাড্ডা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ