পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: প্রশ্নফাঁসের বিরুদ্ধে পড়ুয়াদের বিধানসভা অভিযানকে ঘিরে গতকাল, সোমবার (১০ আগস্ট) অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ঝাড়খণ্ডের রাঁচি। পড়ুয়াদের আন্দোলন দমাতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে পুলিশ। নিরস্ত্র পড়ুয়াদের উপরে পুলিশের বলপ্রয়োগের বিরুদ্ধে সরব হয়ে আজ, মঙ্গলবার ঝাড়খণ্ডে ২৪ ঘন্টা বনধ ডাকে বিজেপি। আর সেই বনধকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ঝাড়খণ্ডের রাজধানীতে। সকাল থেকেই বনধের সমর্থনে দিকে দিকে বিক্ষোভ হচ্ছে রাঁচিতে। বিজেপি কর্মীরা কাঙ্কে রোডের সিএমপিডিআই (CMPDI) গেটের কাছে এবং কিশোরগঞ্জ, আরগোরা ও কাঙ্কে এলাকায় রাস্তা অবরোধ করে রেখেছে। পাশাপাশি নিউক্লিয়াস মল, হরমু চক ও কিশোরগঞ্জ চকের কাছে টায়ার পোড়ানো হয়, যার ফলে যান চলাচল ব্যাহত হয়। এর ফলে জনজীবন ক্ষতিগ্রস্ত হয়।

আরও পডুন: ১৫ অগস্ট ঘিরে দিল্লিতে হাই অ্যালার্ট, ইন্ডিয়ান মুজাহিদিন ও আল কায়েদার ১৯ জঙ্গির পোস্টার জারি

বন্ধ রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। বনধ মোকাবিলায় রাস্তায় নেমেছে পুলিশ। বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়তে দেখা গিয়েছে পুলিশকে। বনধ ব্যর্থ করে জনজীবন স্বাভাবিক রাখতে তৎপর হেমন্ত সোরেনের সরকার। কিন্তু বিজেপি কর্মীদের বিক্ষোভ ও অশান্তির জেরে অচল রয়েছে রাঁচি। বিষয়টিকে নিয়ে ঝাড়খণ্ড বিজেপির রাজ্য সভাপতি আদিত্য সাহু বলেছেন, নিরহ পড়ুয়াদের উপর যেভাবে হামলা চালিয়েছে পুলিশ তা নিন্দনীয়। হেমন্ত সোরেনের সরকার পড়ুয়াদের অভাব-অভিযোগের সুরাহা করার পরিবর্তে বলপ্রয়োগের পথ বেছে নিয়েছে। তারই প্রতিবাদে আমরা আজ রাস্তায় নেমে আন্দোলন করছি।

আজ রাঁচি ও ঝাড়খণ্ডের অন্যান্য বেশ কিছু এলাকায় অধিকাংশ স্কুল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। রাস্তায় যানবাহনও কম চলাচল করছে। রাজ্য বিজেপির সভাপতি জানিয়েছেন, জরুরি পরিষেবাগুলিকে এই বনধের আওতার বাইরে রাখা হয়েছে।

মেসি মামলায় ৩০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বাড়ল অরুপ বিশ্বাসের

ধর্ষনের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

গ্যাস শেষ! চিন্তা নেই, ওভেনে বানিয়ে নিন জাফরানি বাটার চিকেন রাইস

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা

অভিষেকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘কোনও রহস্য লুকিয়ে রয়েছে’, অভিষেকের বিদেশযাত্রা প্রসঙ্গে মন্তব্য দিলীপের