আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইন্দিরা জয়সিংহদের জন্যই বিচার পায় না ধর্ষিতারা, ক্ষোভ উগরে বলেছিলেন নির্ভয়ার মা

নিজস্ব প্রতিনিধি: আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি করের তরুণী চিকি‍ৎসককে ধর্ষণ করে খুনের মামলার শুনানি। আর ৪৮ ঘন্টা আগেই শীর্ষ আদালতে মামলা লড়তে ‘বামপন্থী’ হিসাবে পরিচিত ইন্দিরা  জয়সিংহকে বেছে নিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকি‍ৎসকরা। আর ওই এক সিদ্ধান্তই আগুনে ঘৃতাহুতি ফেলেছে। যাঁর সম্পর্কে নির্ভয়ার মা আশা দেবী বলেছিলেন, ‘ইন্দিরা জয়সিংহদের জন্যই ধর্ষণের শিকার হওয়া নির্যাতিতারা সুবিচার পায় না’, সেই আইনজীবীকে কেন বেছে নেওয়া হল তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যদিও ওই প্রশ্নের উত্তর দেননি জুনিয়র চিকি‍ৎসকদের আন্দোলনের নেতৃত্বে থাকা ঝাড়গ্রামের ‘অতি বিপ্লবী’ অনিকেত মাহাত কিংবা ‘সিপিএম ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত কিঞ্জল নন্দরা।

২০১২ সালের ১৬ই ডিসেম্বর রাতে দিল্লিতে বন্ধুর সঙ্গে সিনেমা দেখে ফেরার পথে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়েছিল ২৩ বছরের তরুণী নির্ভয়া। গণধর্ষণের পর শারীরিক নিপীড়ন চালিয়ে নগ্ন অবস্থায় চলন্ত বাস থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল নির্ভয়াকে।কোনও ক্রমে বেঁচে গিয়েছিলেন নির্ভয়ার পুরুষ বন্ধু। ওই নৃশংস ঘটনার কথা জানতে পেরে বাকরুদ্ধ হয়ে পড়েছিল গোটা দেশ। ধর্ষক অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, পবন গুপ্ত, মুকেশ সিংদের ফাঁসির দাবিতে রাজপথে নেমেছিল দেশের মানুষ। উত্তাল হয়েছিল রাজধানী দিল্লি-সহ গোটা দেশ। এক বেনজির বিক্ষোভের সাক্ষী থেকেছিল গোটা বিশ্ব। ২০১৩ সালের সেপ্টেম্বরে ২৩ বছর বয়সী নির্ভয়াকে গণধর্ষণ করে হত্যার দায়ে ছয় আসামির মধ্যে চারজনের ফাঁসির আদেশ দেয় দিল্লির ফাস্ট ট্র্যাক কোর্ট। ২০১৪ সালে দিল্লি হাইকোর্ট চারজনের ফাঁসির আদেশ বহাল রাখে। পরে দেশের শীর্ষ আদালত সেই আদেশ বহাল রাখে।

ওই মামলায় ধর্ষকদের ক্ষমা করে দেওয়ার জন্য নির্ভয়ার মা আশা দেবীর কাছে আর্জি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইন্দিরা জয়সিংহ। আর সেই আর্জি শুনে নিজেকে আর স্থির রাখতে পারেননি মেয়েকে হারানো নির্ভয়ার মা আশা দেবী। ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, ‘কে ইন্দিরা জয়সিংহ? উনি আমাকে পরামর্শ দেওয়ার কে? গোটা দেশ যখন ধর্ষকদের ফাঁসি চাইছে, তখন বুঝতে পারছি, ওঁর (ইন্দিরা জয়সিংহ) মতো কয়েক জনের জন্যই ধর্ষিতারা এ দেশে যথাযথ সুবিচার পান না।’ ক্ষুব্ধ কণ্ঠে আশা দেবী এও জানিয়েছিলেন, ‘টানা সাত বছর ধরে মামলা চলার সময় শীর্ষ আদালতে প্রবীণ অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহের সঙ্গে তাঁর বেশ কয়েক বার দেখা হয়েছে। কিন্তু কী ভাবে তিনি দিন কাটাচ্ছেন তা এক বারও জানতে চাননি ইন্দিরা।’ এক ধাপ এগিয়ে নির্ভয়ার মা বলেছিলেন, ‘ধর্ষকদের পক্ষ নিয়েই ওঁদের (ইন্দিরা জয়সিংহ) রোজগার হয়। তাই ধর্ষণের ঘটনা ভারতে বন্ধ হয় না।’

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ