রাখিবন্ধনের উপহার, বুধেই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের!

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআইয়ের কাছ থেকে রাখিবন্ধনের বিশেষ উপহার পেতে পারেন কোটি-কোটি মধ্যবিত্ত। ফের একবার মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে রেপো রেট কমানোর ঘোষণা করতে পারেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা। আগামিকাল বুধবারই (৬ অগস্ট) রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রা নীতি কমিটির দ্বিমাসিক বৈঠক শেষে ওই ঘোষণা হতে পারে। এবার ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হতে পারে।

দীর্ঘ পাঁচ বছর বাদে গত ফেব্রুয়ারিতেই প্রথম বার রেপো রেট কমানোর পথে হেঁটেছিল রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি। ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.২৫ শতাংশ করেছিল। গত এপ্রিলে চলতি অর্থ বর্ষে প্রথমবার বৈঠকে বসে আরও ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল রেপো রেট। গত ৬ জুন আরবিআইয়ের মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে নুদড়আগেই :

সদ্তিতে সুইস্তকে বৈঠক RBI-র মুদরারাখি বন্ধনের গিফমধ্যবিত্তদের আরও স্বস্তি  দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফের এক দফায় কমল রেপো রেট। আজ শুক্রবার (৬ জুন) তিন দিনের মুদ্রা নীতি কমিটির বৈঠক শেষে গভর্নর সঞ্জয় মালহোত্রা রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। যার ফলে রেপো রেট এক ধাক্কায় কমে দাঁড়িয়েছিল ৫.৫ শতাংশ। এর জেরে গাড়ি-বাড়ি ও ব্যক্তিগত ঋণে কমছে মাসিক কিস্তি। অর্থা‍ৎ কম ইএমআই গুনতে হবে মধ্যবিত্তকে।

রেপো রেট হল (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্প মেয়াদে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক)। আর রিভার্স রেপো রেট (যে হারের সুদে বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের কাছ থেকে টাকা ধার নেয় রিজার্ভ ব্যাঙ্ক)। রেপো রেট বাড়লে তার প্রভাব সরাসরি পড়ে গ্রাহক অর্থা‍ৎ সাধারণ মানুষের উপরে। গাড়ি-বাড়ি ও ব্যক্তিগত ঋণের সুদের উপরে বাড়তি বোঝা চাপে। আবার রেপো রেট কমলে গাড়ি-বাড়ির ঋণের ক্ষেত্রে মাসিক কিস্তির পরিমাণ কমে যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক কাঁটায় বিদ্ধ দেশের অর্থনীতি। বহু ভারতীয় সংস্থার ভবিষ্যত অন্ধকারে। উপরন্তু মঙ্গলবার ফের ভারতীয় পণ্যের উপরে বাড়তি শুল্ক চাপানোর হুঙ্কার ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই হুমকিকে অনেক বাজার ও আর্থিক বিশেষজ্ঞ অশনিসঙ্কেত হিসাবেই দেখছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপানো শুল্কে যখন বিদ্ধ ভারতীয় অর্থনীতি, ঠিক তখনই গতকাল সোমবার থেকে তিন দিনের বৈঠকে বসেছে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রা নীতি কমিটি। একাধিক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে ‘যেহেতু মুদ্রাস্ফীতি সহনশীলতার মধ্যে রয়েছে এবং মার্কিন শুল্ক কাঁটায় অর্থনীতি বেলাইন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তাই ফের একবার রেপো রেট কমানোর রাস্তায় হাঁটতে পারে আরবিআইয়ের মুদ্রানীতি কমিটি।’

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি