আর্থিক দূর্নীতিতে গ্রেফতার রিয়েল এস্টেট বাদশা ললিত গোয়েল

বড়সড় আর্থিক দূর্নীতিতে যুক্ত থাকার অভিযোগেই গ্রেফতার করা হল বলে জানিয়েছে কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা। উল্লেখ্য, গত সপ্তাহেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ইডি-র তদন্তকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের বিখ্যাত রিয়েল এস্টেট গ্রুপ IREO-এর চেয়ারম্যান ললিত গোয়েলকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। বড়সড় আর্থিক দূর্নীতিতে যুক্ত থাকার অভিযোগেই গ্রেফতার করা হল বলে জানিয়েছে কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা। উল্লেখ্য, গত সপ্তাহেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ইডি-র তদন্তকারীরা। সেবার বেশ নাটকীয় পরিস্থিতিতে দিল্লি বিমানবন্দরে আমেরিকার বিমানে ওঠার আগেই ললিত গোয়েলকে ধরেছিল ইডি। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি ছিল। ইডি-র তরফে জানানো হয় তদন্তে সহযোগীতা না করার জন্যই ললিত গোয়েলকে গ্রেফতার করা হয়েছে।

গত বৃহস্পতিবারই ললিত গোয়েলকে আমেরিকাগামী বিমান ধরার আগে থামানো হয়। তখনই বোঝা গিয়েছিল তাঁর গ্রেফতারি শুধু সময়ের অপেক্ষা। সেই ২০১০ সাল থেকে ললিতের সংস্থা IREO-এর বিরুদ্ধে ফেমা আইন (Foreign Exchange Management Act) লঙ্ঘনের জন্য তদন্ত করছে ইডি। অভিযোগ, শেয়ারহোল্ডার ও বিনিয়োগকারীদের প্রায় ৭৭ মিলিয়ন ডলার অর্থমূল্য সরিয়ে দিয়েছেন ললিত গোয়েল। যদিও তাঁর আইনজীবী সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6