জঙ্গি নিকেশে বড় পদক্ষেপ? শাহের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠকে আইবি প্রধান-ডোভাল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: খোদ রাজধানীতে নাকের ডগায় সন্ত্রাসবাদীদের হামলায় ঘুম উবেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জঙ্গি নাশকতা রুখতে কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন তিনি। বৈঠকে শাহ ছাড়াও রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন ও আইবি প্রধান তপন ডেকা। সূত্রের খবর, রাজধানী দিল্লির পাশাপাশি জম্মু-কাশ্মীর-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির নিরাপত্তা পর্যালোচনা করা হচ্ছে বৈঠকে।

গত সোমবার (১০ নভেম্বর) সন্ধে ছয়টা বেজে ৫২ মিনিটে পুরনো দিল্লির ব্যস্তবহুল এলাকা লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ ঘটে। ওই গাড়ি বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে খানিকটা দূরে অবস্থিত লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটও আগুনে পুড়ে যায়। ওই সময় সড়ক দিয়ে যাওয়া কমপক্ষে কুড়িটি গাড়িতে আগুন ধরে যায়। ছিন্নভিন্ন হয়ে যান কমপক্ষে ১২ জন। আহত হন আরও ৩০ জনের মতো। ওই ভয়াবহ বিস্ফোরণের পরেই জল্পনা শুরু হয়, ফের কি জঙ্গিরা হামলা চালাল? যদিও দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা বিস্ফোরণের পিছনে জঙ্গিদের হাত থাকার বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে চাননি। ঘটনার পরে সাংবাদিকদের তিনি আওড়ে গিয়েছিলেন, ‘লালকেল্লার বিস্ফোরণ সামান্য ঘটনা নয়।’

খোদ অমিত শাহের অধীনে থাকা দিল্লি পুলিশের ব্যর্থতা নিয়ে সাধারণ মানুষের মনে ব্যাপক ক্ষোভ জন্মে। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে জাতীয় তদন্ত সংস্থাকে (এনআইএ) বিস্ফোরণের তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এখনও পর্যন্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মুহাম্মদ নবিই হুন্ডাইয়ের আই২০ মডেলের একটি গাড়ির মাধ্যমে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিলেন। নবির নামে নথিভুক্ত থাকা ফোর্ডের লাল রংয়ের একটি ইকোস্পোর্ট এসইউভি এদিনই হরিয়ানার ফরিদাবাদের খন্দাবলিতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে। ভূটান সফর সেরে রাজধানীতে ফিরেই এদিন লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে বিস্ফোরণে আহতদের দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভয়াবহ বিস্ফোরণের সঙ্গে যারা জড়িত তাদের বিচারের জন্য কাঠগড়ায় তোলা হবে বলেও আশ্বাস দিয়েছিলেন।

তার কয়েক ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে লালকেল্লার বিস্ফোরণ সন্ত্রাসবাদীদের কাজ হিসাবে জানানো হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘লালকেল্লার বিস্ফোরণে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এই কাপুরুষোচিত হামলার নিন্দা জানাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই সঙ্গে সমস্ত রকমের সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতির প্রতি অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিশ্বের বিভিন্ন সরকারের সংহতি ও সমর্থনের বিবৃতির জন্য মন্ত্রিসভা কৃতজ্ঞতা প্রকাশ করেছে।’

এদিকে বিস্ফোরণে পরোক্ষভাবে জড়িয়েছে পড়েছে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের ‘সাধু’ হিসাবে প্রমাণ করতে উঠেপড়ে লেগেছেন। তবে খুব একটা লাভ হচ্ছে না। বরং বড়সড় শাস্তির মুখে পড়ল। এদিনই বিশ্ববিদ্যালয়গুলির সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ইউনিভার্সিটিজের (এআইইউ)তরফে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সদস্য পদ রদ করা হয়েছে।

এদিন এআইইউয়ের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘সংবাদমাধ্যমে যে সমস্ত খবর প্রকাশিত হচ্ছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সন্দেহজনক। সেখানকার পরিস্থিতিও স্বাভাবিক নয়। তাই বিশ্ববিদ্যালয়টির সদস্যপদ স্থগিত রাখা হল। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও ভাবেই এআইইউ’র নাম ব্যবহার করতে পারবেন না। সেই সঙ্গে আল ফালাহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে তাদের ওয়েবসাইটে থাকা এআইইউ-র লোগো অপসারিত করতে হবে।’

দেশের বিশ্ববিদ্যালয়গুলির সর্বভারতীয় সংগঠনের পাশাপাশি আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে শিক্ষা মন্ত্রকের অধীনস্ত ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিশন কাউন্সিল বা ‘ন্যাক’। নিজেদের ওয়েবসাইটে ভুয়ো তথ্য দিয়ে পড়ুয়াদের বিভ্রান্ত করার অভিযোগ ওঠায় আল-ফালাহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়েছে। অভিযোগ, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ন্যাকের অনুমোদনের মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে। নোটিশে এই বিষয়ে কৈফিয়ত চাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। পাশাপাশি ফরিদাবাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। খতিয়ে দেখা হচ্ছে তাদের আয়ের উৎস।

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো প্রথম প্রায়োরিটি , দাবি পরিবহণ মন্ত্রী অর্জুনের

স্কুল ছাত্রীদের সাথে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল